নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু - আইপিএলে বেঙ্গালুরুকে প্রায় এক দশকের বেশি সময় ধরে নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি। ব্যাটসম্যান হিসেবে তার জুরি মেলা ভার। আইপিএলে দলকে জেতাতে না পারলেও ভারতীয় দলের অধিনায়ক হিসেবে যথেষ্ট সফল বিরাট। শুধু আসেনি বিশ্বকাপ। এবার কোহলিকে উপেক্ষা করে নিজের সেরা অধিনায়ক বেছে নিলেন আইপিএলজয়ী নেতা রজত পাতিদার। পাঁচবারের আইপিএলজয়ী অধিনায়ককে বেছে নিলেন তিনি।
চটজলদি প্রশ্নোত্তর পর্বের একটি অনুষ্ঠানেই কোহলিকে বাদ দিয়ে রোহিতের নাম নেন পাতিদার।সেরা অধিনায়ক হিসাবে রোহিতের নাম করেছেন তিনি।তবে পাতিদারের কাছে আইপিএলের সেরা ব্যাটার কোহলিই। পাশাপাশি সেরা কভার ড্রাইভ মারা ক্রিকেটারও তিনি। সবচেয়ে ভাল পোশাক পরা ক্রিকেটার হিসেবেও কোহলির নাম বেছে নিয়েছেন তিনি।
এছাড়া আরও কিছু উত্তর দিতে হয় বেঙ্গালুরু অধিনায়ককে। সেরা ফিল্ডার ফাফ ডুপ্লেসিকে বেছে নেন তিনি। সেরা জোরে বলার ডেল স্টেইন। সেরা অ্যাওয়ে মাঠ ইডেন গার্ডেন্স। সেরা জোরে বোলার ডেল স্টেন।সেরা স্পিনার সুনীল নারিন। সেরা ফিনিশার এবি ডিভিলিয়ার্স। সেরা ডেথ ওভার বোলার জসপ্রীত বুমরা। সেরা সঙ্গীত শ্রোতা ফিল সল্ট ও রোমারিয়ো শেফার্ড।
অধিনায়ক হিসেবে নাম না করলেও দলে কোহলির প্রভাব নিয়ে আগেই বলেছিলেন পাতিদার। তিনি বলেছিলেন , "আর যাই হোক কোহলিকে কোনও শব্দে বর্ণনা করা সম্ভব নয়। যতক্ষণ ক্রিজে আছে ততক্ষণ বেঙ্গালুরু টিকে থাকবে। ও বিশ্বের এক নম্বর ব্যাটার। এই বিষয়ে কোনো সন্দেহ নেই।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের