নিজস্ব প্রতিনিধি , অস্ট্রেলিয়া - কিছুদিন আগেও ক্রিকেট মহলের চেহারাটা ছিল অন্যরকম। কোমায় চলে গিয়েছিলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা ডেমিয়েন মার্টিন। তবে কোমায় যাওয়ার ৬ দিনের মধ্যেই জেগে ওঠেন তিনি। সর্বদা তার খোঁজ রাখছিলেন তার প্রাক্তন সতীর্থ অ্যাডাম গিলক্রিস্ট।এবার ৮ দিনের মধ্যেই ফিরলেন মার্টিন। অলৌকিক বলেই উল্লেখ করেছেন তারকারা।
মার্টিন কোমা থেকে বেরোতেই খুশি গোটা ক্রিকেটবিশ্ব। সকলের প্রার্থনা ও ভালোবাসার জেরেই আজ মৃত্যুকে জয় করেছেন তিনি। বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন মার্টিন। অ্যাশেজে ধারাভাষ্য দেওয়ার সময় সেই কথা শোনা গেছে অ্যাডাম গিলক্রিস্টের মুখে।
গিলক্রিস্ট বলেছেন , "দুর্দান্ত খবর হল ওকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। পুরোপুরি সুস্থ হওয়ার জন্য ওকে আরও কিছুটা পথ পেরোতে হবে। তবে বাড়ি ফিরেছে এই খবরটাই খুব খুশি করেছে আমাকে। সমর্থন এবং শুভকামনার জন্য ওর পরিবারও কৃতজ্ঞ।"
চিকিৎসকের ধন্যবাদ জানিয়ে প্রাক্তন অজি উইকেটরক্ষক ব্যাটার বলেছেন , "চিকিৎসকেরা আমাকে জানিয়েছেন, অ্যাম্বুল্যান্সে যাঁরা ছিলেন তাঁরা মার্টিনকে দেখামাত্রই চিকিৎসা শুরু করে দেন। এর থেকে নিখুঁত ভাবে চিকিৎসকা করা সম্ভব ছিল না। ফলে সংক্রমণ অঙ্কুরেই নষ্ট করা গিয়েছে। এখনও কিছুটা যাত্রা বাকি। তবে এই খবরের থেকে ভাল আর কি হতে পারে।"
মার্টিনের আর এক প্রাক্তন সতীর্থও মার্ক ওয়ও। তিনি বলেন, "সত্যি অলৌকিক একটা ঘটনা, তাই না? আইসিইউতে ভর্তি থাকার সময় ওকে দেখে ভীষণই খারাপ লেগেছিল। ও ছাড়া পেয়েছে শুনে ভীষণই ভাল লাগছে।"
উল্লেখ্য , অস্ট্রেলিয়ার হয়ে ৬৭ টেস্টে ৪৪০৬ রান করেছেন মার্টিন। ২০৮ এক দিনের ম্যাচে করেছেন ৫৩৪৬ রান। টেস্ট ও এক দিনের ম্যাচ মিলিয়ে মোট ১৮ শতরান করেছেন ৫৪ বছর বয়সি এই ব্যাটার। দুই ফরম্যাট মিলিয়ে ১৪টি উইকেটও রয়েছে তাঁর ঝুলিতে। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের সক্রিয় সদস্য ছিলেন।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের