নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অমাবস্যার পবিত্র তিথিতে পুজো দিতে এসে চরম ভোগান্তির শিকার হলেন হাজার হাজার পুণ্যার্থী। আমহার্স্ট স্ট্রিটের শ্যামসুন্দরী মন্দিরে বিশেষ পুজোকে কেন্দ্র করে রবিবার ব্যাপক উত্তেজনা ছড়ায়। মন্দিরের দরজা হঠাৎ বন্ধ করে দেওয়াকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন ভক্তরা, যা শেষ পর্যন্ত রূপ নেয় সংঘর্ষে।
রবিবার অমাবস্যা উপলক্ষ্যে শ্যামসুন্দরী মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। সকাল থেকেই দূরদূরান্ত থেকে ভক্তদের ঢল নামে। মন্দিরের সামনে সরু রাস্তায় তৈরি হয় তীব্র ভিড়। অভিযোগ, সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থেকেও বহু পুণ্যার্থী পুজো দিতে পারেননি। এর মধ্যেই সন্ধ্যা ৭ টা নাগাদ মন্দির কর্তৃপক্ষ মূল ফটক বন্ধ করে দেয়। একইসঙ্গে, জানানো হয় আর পুজো দেওয়া যাবে না।
আর এই ঘোষণার পরই কার্যত ক্ষোভে ফেটে পড়েন ভক্তরা। মন্দিরের বাইরে শুরু হয় বিক্ষোভ ও বাকবিতণ্ডা। পরিস্থিতি সামাল দিতে মন্দির কর্তৃপক্ষ আমহার্স্ট স্ট্রিট থানায় খবর দেয়। পুলিশ এসে প্রথমে ভক্তদের শান্ত করার চেষ্টা করেন। কিন্তু তাতেও পরিস্থিতি শান্ত হয়নি। পুলিশের সঙ্গে বচসা শুরু হয়, পরে ব্যারিকেড দিয়ে পুণ্যার্থীদের এক পাশে সরিয়ে দেওয়া হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া শুরু হয় বলে অভিযোগ। বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের জেরে গোটা এলাকা জুড়ে তৈরি হয় চরম বিশৃঙ্খলা। সম্পূর্ণ ঘটনায় মন্দির কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা