নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির সংগঠনকে নতুন করে চাঙ্গা করতে এবার রাজ্যে আসছেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। অমিত শাহের সফরের পরেই নাড্ডার এই সম্ভাব্য বঙ্গ সফর রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা বাড়িয়েছে। নির্বাচনের প্রস্তুতিতে দলের শীর্ষ নেতৃত্ব যে বাংলাকে বাড়তি গুরুত্ব দিচ্ছে, তারই স্পষ্ট ইঙ্গিত মিলছে এই সফরে।
আগামী ৮ জানুয়ারি কলকাতায় একটি স্বাস্থ্য বিষয়ক কর্মসূচিতে যোগ দিতে আসছেন জে পি নাড্ডা। সেই উপলক্ষ্যে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য তাঁকে দলীয় বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন। সব ঠিক থাকলে ওইদিন কলকাতায় বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন নাড্ডা। বৈঠকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, তৃণমূল স্তরের কর্মীদের মনোবল বাড়ানো এবং নির্বাচনী রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।
যদিও নাড্ডার তরফে এখনও আনুষ্ঠানিকভাবে বৈঠক নিয়ে কোনও ঘোষণা করা হয়নি, তবে দলীয় সূত্রের দাবি, নেতা-কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলে সংগঠনে ‘ভোকাল টনিক’ দিতে পারেন তিনি। ২০২৬ সালে রাজ্য দখল না হলেও, অন্তত ২০২১ সালের তুলনায় আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানো এই লক্ষ্য নিয়েই মাঠে নামতে চাইছে গেরুয়া শিবির।
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের