নিজস্ব প্রতিনিধি , গুজরাত - গ্রুপ পর্বের বাঁধা যে ভারত পেরোবে তা নিশ্চিত ছিল। তবে শুরু থেকে ভাতের ব্যাটিং ভীষণই নজর কেড়েছে। যে দলকে নিয়ে সকলের উচ্ছ্বাস সবথেকে বেশি ছিল তাদেরই ব্যাটিং ভরাডুবি হয়েছে বারবার। এমনকি ছোট দলের বিরুদ্ধেও তাই। ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মোক্ষম সময়েও ভাল প্রদর্শন করতে পারল না সূর্যকুমার যাদবরা। মিলারদের কাছে রীতিমত আত্মসমর্পণ করেছে ভারত। ম্যাচের পর হারের দায় স্বীকার করলেন সূর্যকুমার যাদব।
ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক বলেছেন , "পাওয়ার প্লে-তে ম্যাচ জেতা যায় না ঠিকই তবে ম্যাচ হারা যায়। আমাদের ক্ষেত্রে সেটাই হয়েছে। পাওয়ার প্লে-তে আমরা নিয়মিত উইকেট হারিয়েছি। পরেও জুটি তৈরি হয়নি। আমাদের বোলিং ভাল হয়েছে ঠিকই, ব্যাটিং ভাল হয়নি। সেই কারণেই হারতে হয়েছে। এই হার থেকে শিক্ষা নেব। তবে এখনও দুটি ম্যাচ আছে। সেখানে ব্যাটিং , বোলিং , ফিল্ডিং ভাল করতে হবে তাহলেই জিততে পারব। আশা করছি সেটা করতে পারব।"
ভাল ব্যাটিং অর্ডারের পরেও অলআউট হয়েছে ভারত। পুরো ২০ ওভার খেলার চেষ্টা করেও পারেনি। সবথেকে বড় বিষয় এই সময়ে রান রেটের থেকে গুরুত্বপুর্ণ আর কিছু নেই। দক্ষিণ আফ্রিকা যেমন জয় পেয়েছে ঠিক তেমনই তাদের রান রেটেও উন্নতি হয়েছে। অন্যদিকে ভারতের রানরেট -৩.৮০০। এবারের বিশ্বকাপে চমক দেওয়া জিম্বাবোয়ের বিরুদ্ধে যে লড়াই সহজ হবে তা নয়। আবার অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ। তাই কোনো ম্যাচই সহজ নয়। ওয়েস্ট ইন্ডিজের স্পিন অ্যাটাক মারাত্মক। তাও ইডেনের পিচে তারা বাড়তি সুবিধে পাবে বলেই ধরা হচ্ছে। সেক্ষেত্রে বরুণ চক্রবর্তীর চার ওভার ভীষণই মূল্যবান হতে চলেছে। সবমিলিয়ে আর ঘুরে তাকানোর সময় নেই। এবার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তাই আগামী দুই ম্যাচে ভারতের জয় আবশ্যক।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের