নিজস্ব প্রতিনিধি , দিল্লি - বিশ্বকাপ খেলা কাতারের সঙ্গে কাঁটায় কাঁটায় লড়াই করল ভারত। ম্যাচে ২-১ ব্যবধানে হারলেও প্রশংসা পেয়েছে ভারতের ছেলেরা। বিতর্কিত পেনাল্টিতে হেরেছে ভারত। রেফারির সিদ্ধান্ত নিয়েই অসন্তোষ প্রকাশ করে ভারত। ১০ জনের ভারতই কঠিন লড়াই চালায় কাতারের বিপক্ষে।
ম্যাচের ১৮ মিনিটে এগিয়ে যায় কাতার। কর্নার থেকে পাওয়া বলে হেড দিয়ে গোল করেন আল হাশমি মহিয়ালদিন। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে ভারতের হয়ে সমতা ফেরান সুহেল। বল দখল রাখতে শুরু করে ভারত। শুরু থেকেই রেফারির সিদ্ধান্ত নিয়ে সংশয় ছিল সুহেলদের। এবার ৬৫ মিনিটে বল দখলের লড়াইয়ে বক্সের মধ্যে কাতারের এক ফুটবলার পড়ে গেলে সঙ্গে সঙ্গে পেনাল্টি দেন রেফারি। একই সঙ্গে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় মাঠের বাইরে যান পরমবীর সিংহ।
রেফারির এই সিদ্ধান্ত নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। রিপ্লেতে দেখা যায় পরমবীর কাতারের ওই ফুটবলারকে ফাউল করেননি। তিনি নিজেই ভারসাম্য হারিয়ে পড়ে যান। তাই লাল কার্ড সহ পেনাল্টি নিয়ে প্রশ্ন উঠেছে। পেনাল্টি থেকে ব্যবধান বাড়ায় কাতার। ১০ জন হওয়ার পর আর গোল শোধ করতে না পারলেও সমানে সমানে লড়াই চালায় ভারত। ১১টি গ্রুপের চ্যাম্পিয়ন দল সহ দ্বিতীয় স্থানে থাকা সেরা চারটি দল মূলপর্বে খেলার সুযোগ পাবে। তাই আগামী ৯ই সেপ্টেম্বর ব্রুনেইয়ের বিরুদ্ধে জেতা জরুরি ভারতের।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের