নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দাপুটে জয় পেয়েছে ভারতীয় দল। ইডেনে একেবারে শান্তভাবে ম্যাচ চালনা করেছেন সঞ্জু স্যামসন। যার ব্যাটে ভর করেই সেমিতে পৌঁছে গেছে ভারতীয় দল। তবে এই সঞ্জুই টুর্নামেন্টের শুরু থেকে ছিলেন বাইরে। চেন্নাই ম্যাচে প্রত্যাবর্তনের পর একেবারে বুঝিয়ে দিলেন সুযোগ পেলে তিনি কি করতে পারেন। অপরাজিত ৯৭ করে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন তিনি। ম্যাচ শেষে তাই সঞ্জুর প্রশংসায় ভাসলেন গুরু গম্ভীর।
ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে গম্ভীর বলেন , "সঞ্জু স্যামসন বিশ্বমানের ক্রিকেটার। ঠিক যখন দলের সবচেয়ে বেশি দরকার হয়, তখনই ওর ব্যাট থেকে রান আসে। এই পিচ কেমন হতে পারে সেটা সঞ্জু ভাল করেই জানত। আশা করি ভবিষ্যতে সঞ্জুর থেকে এ রকম ইনিংস আরও দেখতে পাব। এই ইনিংস নিশ্চিত ভাবে ওকে অনেকটা আত্মবিশ্বাসী করবে।"
সঞ্জুর মানসিকতার প্রশংসা করেছেন গম্ভীর। তিনি বলেন , "ওর মধ্যে তাড়াহুড়ো করে রান তোলার প্রবণতা দেখিনি আমি।নিখুঁত ক্রিকেটীয় শট খেলেছে গোটা ইনিংসে। প্রতিটা বল দেখে দেখে মারছিল। নেটেও ও এ ভাবেই খেলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, নেটে ভাল খেললে ম্যাচেও ভাল খেলার আত্মবিশ্বাস পাওয়া যায়। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে অনেকেই হয়তো ওর স্কোর নিয়ে কথা বলবেন। কিন্তু ওই ২৩-২৪ রানও আমার মনে হয় ওকে আত্মবিশ্বাস জুগিয়েছে।"
নিউজিল্যান্ড সিরিজে সঞ্জু রান না পাওয়ার পর সঞ্জুর সঙ্গে কথা হয়েছিল। গম্ভীর বলেন , "এই দলে যারা রয়েছে তারা সকলেই বিশ্বমানের ক্রিকেটার। তাই দেশের প্রতিনিধিত্ব করছে। আমরা জানি সঞ্জুর প্রতিভার ব্যাপারে। টি-টোয়েন্টিতে তিনটে শতরান তো সকলের থাকে না। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে কঠিন সিরিজ় যাওয়ার পর একটু বিরতি দেওয়া দরকার ছিল। আমরা জানতাম বিশ্বকাপে যখনই সঞ্জুকে দরকার, ও ঠিক খেলে দেবে। জ়িম্বাবোয়ের বিরুদ্ধেও প্রথম তিন ওভারে যথেষ্ট ভাল খেলেছে। আশা করি আগামী দিনেও ধারাবাহিক ভাবে ভাল খেলবে সঞ্জু।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের