নিজস্ব প্রতিনিধি , মুম্বই - আইপিএলের ১৯ তম মরশুমের দামামা বেজে উঠেছে। ইতিমধ্যেই দলগুলির প্রস্তুতি প্রায় তুঙ্গে। সফলতার চরম শিখরে পৌঁছে গেছে আইপিএল। বিগ ব্যাশকে ছাড়িয়ে বিশ্বের এক নম্বর লিগের তকমা পেয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তবে এই সাফল্যের নেপথ্যে কে? সম্প্রতি এই প্রশ্ন উঠতেই সঞ্জীব গোয়েঙ্কাকে কটাক্ষ করলেন আইপিএলের প্রথম চেয়ারম্যান ললিত মোদি।
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ললিত মোদির লিখেছেন , "মনে হয় তাঁর স্মৃতিভ্রংশ হয়েছে। এই মডেলের ভাবনা কার, সেটা বেমালুম ভুলে গিয়েছেন। উনি মনে হয় নিজের জগতে আছেন। সঞ্জীব গোয়েঙ্কা একটা ভাঁড়। ওঁর ভাই হর্ষবর্ধন গোয়েঙ্কা আসল ক্রিকেটপ্রেমী। কিন্তু এই ভাঁড় মনে করছেন একটা কোথায় পুরো ইতিহাস বদলে দেবে।"
এর আগে লখনউ সুপার জায়ান্টসের মালিক লিখেছিলেন , "২০০৮ সালে প্রায় ২৭০ কোটিতে কেনা রাজস্থান বিক্রি হল ১৫ হাজার কোটিরও বেশি টাকায়। ৪৮৫ কোটির আরসিবি বিক্রি হয়েছে ১৬,৬০০ কোটিতে। যেভাবে সম্প্রচার ও ডিজিটাল স্বত্ব সাজানো হয়েছে, যেভাবে প্রশাসনিক কাঠামো তৈরি হয়েছে, তাতেই বড় ব্র্যান্ডগুলি আস্থা পেয়েছে। এখানে জয় শাহর ভাবনা গুরুত্বপূর্ণ। জয় শাহর দূরদর্শিতাই এর আসল কারণ।"
উল্লেখ্য , ২০০৩ সালের ডিসেম্বরে ক্রিকেট প্রশাসনের বাইরের মানুষ হয়েও ললিত মোদি শহরভিত্তিক টি টোয়েন্টি লিগের ধারণাকে সামনে আনেন। পরে শরদ পওয়ারের সমর্থনে ক্রিকেট প্রশাসনে ঢুকে এই লিগ বাস্তবায়নের পথে এগোন। এরপর ইন্ডিয়ান ক্রিকেট লিগ চালু হয়। যা বিসিসিআইকে রীতিমত চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। এরপরই আইপিএল শুরুর ভাবনা চিন্তা নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। এরপর বিসিসিআই ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল উভয়ের সমর্থনেই আইপিএল আয়োজন করা হয়। ২০০৭ সালের সেপ্টেম্বরে এই লিগ ঘোষণা করা হয়।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের