নিজস্ব প্রতিনিধি , মুম্বই - আবরার আহমেদকে দলে নেওয়ায় সানরাইজার্সকে তুমুল আক্রমণ করেছিলেন সুনীল গাভাস্কার। বিস্ফোরক মন্তব্য করে এও বলেছিলেন , পাকিস্তানের খেলোয়াড়দের যা দেওয়া হবে সেই টাকায় বন্দুক কিনে ভারতীয়দের মারা হবে। তবে এত সমালোচনার পর তাহলে কেন পাকিস্তানের অনুষ্ঠানে হাজির ছিলেন গাভাস্কার। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার শিকার হয়েছেন। যা তার কান অবধি পৌঁছাতেই সাফাই দিতে ভোলেননি বিশেষজ্ঞ।
গত বছর এশিয়া কাপ চলাকালীন পাকিস্তানের একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সুনীল গাভাস্কার। এবার সেই নিয়েও ক্রমাগত কটাক্ষ শুনতে হচ্ছে তাকে। উত্তরে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জানিয়েছেন , "আমি আইসিসি ও এশীয় ক্রিকেট কাউন্সিলের ধারাভাষ্যকারদের দলে রয়েছি। ওরা যে অনুষ্ঠানে যেতে বলবে আমাকে যেতে হবে। আইসিসি ও এশিয়া কাউন্সিলের লভ্যাংশ প্রত্যেকটা দেশ পায়। আমি তো আর পাকিস্তানের থেকে টাকা নিইনি। কাউকে টাকাও দিইনি। অকারণে আমাকে নিশানা করা হচ্ছে।"
পাকিস্তানের খেলোয়াড়দের কেনার প্রসঙ্গে আরও একবার নিজের অবস্থান স্পষ্ট করেছেন গাভাস্কার। তিনি বলেছেন , "আমি একটাই কথা বলছি। ক্রিকেটে ভারতীয় মালিকেরা যেন পাকিস্তানের কাউকে টাকা না দেন। দশকের পর দশক শুধুই উল্টো ছবি। তা হলে আমরা কেন ওদের টাকা দেব।"
ইংল্যান্ডের দি হান্ড্রেড প্রতিযোগিতায় ভারতীয় মালিকদের জানিয়ে দেওয়া হয় , কোনরকম রাজনীতি না এনে পাকিস্তানের খেলোয়াড়দের কিনতে হবে। সেই নির্দেশ মেনে কাভ্যা মারান সানরাইজার্স দলে কেনেন আবরার আহমেদকে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন গাভাস্কার। কেন ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি হয়ে পাকিস্তানের খেলোয়াড়দের কেনা হল সেই নিয়ে প্রশ্ন তুলে বিস্ফোরক মন্তব্য করেছেন গাভাস্কার।
তিনি বলেছিলেন , "দ্য হান্ড্রেড লিগে ভারতীয় মালিকের পাকিস্তানের ক্রিকেটার কেনার সিদ্ধান্ত অবাক করছে। ২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলার পর থেকে ভারতীয় দলগুলো পাকিস্তানের ক্রিকেটারদের দিকে তাকায়নি। সকলে বুঝেছে, পাকিস্তানের ক্রিকেটারদের যে টাকা দেওয়া হবে, সেখান থেকে নিজেদের দেশে কর দেবে তারা। সেই করের টাকায় বন্দুক কিনে ভারতীয় সেনা ও সাধারণ মানুষদের মারা হবে। পাকিস্তানের ক্রিকেটারদের কিনলে নিজের দেশেরই ক্ষতি।লিগ বিদেশের হলেও মালিক তো ভারতীয়।"
ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট সম্পর্কের নতুন অধ্যায়, ভবিষ্যৎ পরিকল্পনায় নজর দুই বোর্ডের
ক্রিকেটের পর কি রেসিং ট্র্যাক? ধোনির নতুন অবতারে মুগ্ধ নেটদুনিয়া
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের