নিজস্ব প্রতিনিধি , ওয়েলিংটন - শুধু ভারতে নয় দেশের কোণায় কোণায় ছড়িয়ে বিরাট কোহলি রোহিত শর্মার ভক্তরা। প্রাক্তন থেকে বর্তমান সকলেই রো-কো'র প্রশংসায় পঞ্চমুখ। তাদের মধ্যে অন্যতম নিউজিল্যান্ডের অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল। তিনিও দুই তারকাকে বিশ্বকাপের মঞ্চে দেখতে চান। যেই আশায় মুখিয়ে রয়েছে গোটা ক্রিকেট মহল।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছেই হেরেছিল নিউজিল্যান্ড। তবে সেসব ভুলে ক্রিকেটীয় মানসিকতা দেখালেন ব্রেসওয়েল। তিনি বলেছেন , "আমি চাই ওরা আগামী বিশ্বকাপেও খেলুক। ওরা এখনও দুর্দান্ত ক্রিকেট খেলছে। ওদের থামার কোনও কারণ নেই।"
ব্রেসওয়েল আরও বলেছেন , "দু’জনেই দারুণ খেলছে। ওদের পরিসংখ্যানের দিকে তাকান। এর পর আর কী বলার থাকতে পারে।ব্যক্তিগত বা দলের জন্য পারফরম্যান্স দেখুন। দুর্দান্ত সব ভারতীয় দলের সদস্য ছিল ওরা। দু’জনেই ভারতকে নেতৃত্ব দিয়েছে। শুধু অধিনায়ক হিসেবে নয়, ব্যাট হাতেও দলকে নেতৃত্ব দিয়েছে। এখনও দিচ্ছে। কেউ কেউ হয়তো ওদের অতটাও ভয়ঙ্কর মনে করছেনা। তবে আমি জানি ওদের গুরুত্ব কতটা।"
সামনেই টি টোয়েন্টি বিশ্বকাপ।একদিনের সিরিজে অধিনায়কত্ব করলেও টি টোয়েন্টিতে সেই দায়িত্ব স্যান্টনারের কাঁধে। দলে রয়েছেন ব্রেসওয়েল। তিনি বলেছেন , "এই মুহূর্তে তার চেয়ে গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতের পিচ, আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হবে আমাদের। আমাদের সেরাটা দিতে হবে।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের