নিজস্ব প্রতিনিধি , চেন্নাই - বহু জল্পনার পর অবশেষে আইপিলের আসন্ন মরশুমে মাঠে নামছেন মহেন্দ্র সিংহ ধোনি। সেই উদ্দেশ্যে অনুশীলনও শুরু করে দিয়েছেন তিনি। পিছিয়ে থাকতে চাইছেন না কোনোভাবেই। হলুদ প্যাড পরে তাঁর অনুশীলন ইতিমধ্যেই ভাইরাল। তবে আসন্ন আইপিএলে ঠিক কোন জায়গায় নামতে দেখা যাবে মাহিকে? এই নিয়ে প্রশ্ন তুঙ্গে। ধোনিকে নিয়ে এবার বিশেষ বার্তা পৌঁছে দিলেন প্রাক্তন পিনার রবিচন্দ্রন অশ্বিন। তার মতে ধোনি হয়ত আগেও ব্যাট করতে পারে।
প্রাক্তন বিশ্বকাপজয়ী ভারতীয় স্পিনার বলেন , "আসন্ন আইপিএল মাতানোর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে ধোনি। ওকে দেখে তো দারুণ ফিট মনে হচ্ছে। অনেকেই বলেছিলেন, ও হয়তো প্রথম এগারোয় থাকবে না। অনেকের আবার মনে হয়েছে, এটাই শেষ মরশুম। তবে ধোনিকে দেখে মনে হচ্ছে ও ইমরান তাহিরকে দেখে অনুপ্রাণিত হয়েছে।" উল্লেখ্য ,
অশ্বিন আরও বলেছেন , "ওকে দেখে তো মনে হচ্ছে না ন’নম্বরে ব্যাট করবে। ওর অনুশীলন দেখে মনে হচ্ছে তিন নম্বরে নেমে পাওয়ারপ্লে-তে প্রতিপক্ষ বোলারের ঘুম ছুটিয়ে দেবে। তাই ওকে তিন নম্বরে দেখলে অবাক হব না। সবটাই এখন সময়ের অপেক্ষা।"
উল্লেখ্য , ইমরান তাহিরের বয়স ৪৬। আবার , ২০২২ সালের পর ৩ নম্বরে নামেননি ধোনি। আইপিএলে মোট ৮ বার তিন নম্বরে ব্যাটিং করতে দেখা গেছে মাহিকে।এবার নতুন ছাপ ফেলতে পারেন বলে আশাবাদী অনুরাগীরা।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের