নিজস্ব প্রতিনিধি , দোহা - বিতর্কিত ম্যাচে পাকিস্তানের কাছে হারের পরে ওমানের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল ভারত। রাইজিং এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছে গেল বৈভব সূর্যবংশীরা। ৬ উইকেটে ওমানের বিরুদ্ধে জয় পেল জিতেশ শর্মারা। প্রথমে ব্যাট করে ওমান করে ৭ উইকেটে ১৩৫ রান। জবাবে ১৭.৫ ওভারে ৪ উইকেটে ১৩৮ রান তোলে ভারত।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক জিতেশ শর্মা। প্রথমে ব্যাট করতে নেমেও কোনো লাভের লাভ করতে পারেনি ওমান। ওপেনার কর্ন সোনাভালে ১২ রানে সাজঘরে ফেরেন। ওপেনার হাম্মাদ মির্জা ১৬ বলে ৩২ রান করেন। ওয়াসিম আলি অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলেন। ৫টি চার এবং ১টি ছয় দিয়ে সাজানো ছিল তার ইনিংস। চার নম্বরে নামা নারায়ণ সাইশিব করেন ১৪ বলে ১৬। ভারতের হয়ে ২ টি করে উইকেট নেন সুয়শ শর্মা , গুরুজনপ্রীত সিং। বাকি ১ টি করে পেয়েছেন বিজয়কুমার বৈশাখ, হর্ষ দুবে, নমন ধীর।
জবাবে রান তাড়া করতে নেমে ১২ রানেই প্যাভিলিয়নে ফিরে যান বৈভব। প্রিয়াংশ আর্যও ১০ রান করেন। শুরুটা একেবারেই ভাল হয়নি ভারতের। নমন ধীর করেন ১৯ বলে ৩০। ২ টি চার সহ ২ টি ছক্কা হাঁকান তিনি। ৪৪ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেললেন হর্ষ ডুবে। মেরেছেন ৭ টি চার ১ টি ছয়। নেহাল ওয়াধেরা ২৪ বলে ২৩ রানের ইনিংস খেলে ভারতের জয় সুনিশ্চিত করেন। ওমানের হয়ে সকলেই পেয়েছেন ১ উইকেট। তবে সফলতম বোলার ওয়াদেদরা। মাত্র ১৮ রান দিয়েছেন তিনি।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের