নিজস্ব প্রতিনিধি, মুম্বই - ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর মূলত ধারাভাষ্যকার ও সঞ্চালক হিসেবে ২২ গজে সময় কাটান প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান। আইপিএলেও বহু বছর ধরে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন। ক্রিকেটাররা ভাল খেললে যেমন প্রশংসা করেন তেমন আবার খারাপ ছন্দে থাকলে সেই ভুলটাও বলেন। আর এই ভুল বলতে গিয়েই এক ভারতীয় ক্রিকেটারের চোখে খারাপ হয়ে যান তিনি।
ধারাভাষ্যকারের পদ থেকে ইরফান পাঠানকে সরানোর অনুরোধ জানিয়েছিলেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। পাঠান বলেছেন, "একজন ক্রিকেটারের সমালোচনা করার মধ্যে কোনও ভুল দেখতে পাইনা আমি। খেলোয়াড়রা এইভাবেই অভ্যস্ত। সুনীল গাভাস্কার, সচিন তেন্ডুলকরকেও এইসব মন্তব্য সহ্য করতে হয়েছে। ওরা কখনই নিজেকে ক্রিকেটের থেকে বড় দেখাতে চায়নি। তাছাড়া হার্দিককে আমি কোনও খারাপ কথা বলিনি। আমি খারাপ কথার বোলার বিরোধী। হার্দিকের সঙ্গে আমার এমনিও কোনও শত্রুতা নেই।"
২০১২ সালে হার্দিকের পাশে দাঁড়িয়েছিলেন পাঠান।সানরাইজার্স হায়দরাবাদকে অনুরোধও করেছিলেন যাতে তাকে দলে নেওয়া হয়। পাঠান আরও বলেছেন, "ভিভিএস লক্ষ্মণ পরে স্বীকার করেছিল যে আমার কথা না শুনে ভুল করেছিল। সেই সময় হার্দিককে দলে নিলে আজ হয়তো হায়দরাবাদের হয়েই হার্দিককে খেলত। আপনি দীপক হুডা, ক্রুণাল বা হার্দিককে জিজ্ঞাসা করে দেখবেন। কোনও দিন ওরা বলতে পারবে না যে ইরফান, ইউসুফ তাদের সাহায্য করেনি।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের