নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীরকে নিয়ে এবার মারাত্মক অভিযোগ তুললেন প্রাক্তন পেসার অতুল ওয়াসান। তার দাবি, গম্ভীরের আগ্রাসী মেজাজ ও একগুঁয়ে স্বভাবের কারণে ড্রেসিংরুমের পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। কোচের কথা অক্ষরে অক্ষরে পালন না করলেই সংশ্লিষ্ট ক্রিকেটারের ক্যারিয়ারের বড়সড় ক্ষতি হতে পারে-সবই একটি সাক্ষাৎকারে ফাঁস করেছেন অতুল। বর্তমানে জাতীয় দলের অন্দরে গম্ভীরকে নিয়ে যে চাপা অসন্তোষ রয়েছে, এই মন্তব্য যেন তাতে ঘি ঢালল।
১৯৯০-এর দশকে ভারতের হয়ে খেলা অতুল ওয়াসান ছোটবেলা থেকেই গম্ভীরকে খুব কাছ থেকে চেনেন। দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা এই প্রাক্তন তারকার মতে, গম্ভীর অত্যন্ত ধনী পরিবারের সন্তান হওয়ায় তার মধ্যে প্রচণ্ড অহংকার কাজ করে। তিনি বলেন, 'গম্ভীরের নীতি হলো ওর কথামতো চলো নয়তো দল থেকে বেরিয়ে যাও। ছোটবেলাতেও ওর ব্যবহারের জন্য আমার সঙ্গে ঝামেলা হয়েছিল। ও এতটাই ইগো নিয়ে চলে যে দিনকে রাত বললেও অন্যদের সেটা মানতে বাধ্য করে'।
অতুলের দাবি অনুযায়ী, গম্ভীরের এই স্বৈরাচারী মনোভাবের জন্যই বিরাট কোহলির মতো মহাতারকার সঙ্গে বারবার বিবাদ বেঁধেছে। ড্রেসিংরুমের অনেকেই নাকি গম্ভীরের ওপর খুশি নন, কিন্তু ক্যারিয়ারের ক্ষতির ভয়ে তারা মুখ খোলার সাহস পাচ্ছেন না। জাতীয় দলের হয়ে ৪টি টেস্ট ও ৯টি ওয়ানডে খেলা অতুলের ক্যারিয়ার চোটের কারণে দ্রুত শেষ হয়ে গিয়েছিল। বর্তমানে তিনি ধারাভাষ্যকার হিসেবে পরিচিত মুখ।
অন্যদিকে, গম্ভীর তার লড়াকু মানসিকতার জন্য পরিচিত হলেও কোচ হিসেবে তার অতি-আগ্রাসন এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। অতুলের এই কড়া সমালোচনার পর ভারতীয় ক্রিকেট মহলে জোর চর্চা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, গম্ভীরের ‘হিটলিস্টে’ নাম ওঠার ভয়ে অনেক প্রতিভা হয়তো অঙ্কুরেই বিনষ্ট হতে পারে।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের