নিজস্ব প্রতিনিধি , রাঁচি - দেশের মাটিতে ফিরেই দুরন্ত শতরান হাঁকিয়ে দিলেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দাপুটে ভঙ্গিমায় সেঞ্চুরি করলেন। রবিবার রাঁচিতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। প্রথমে ব্যাট করে ৮ উইকেটের বিনিময়ে ৩৪৯ রান তোলে ভারত। দেশের বাইরে সবচেয়ে বড় রান চেজের দোরগোড়ায় দক্ষিণ আফ্রিকা।
ব্যাটে নেমে রোহিত , জসওয়াল মারকুটে ভঙ্গিমায় শুরু করেন। ২ টি চার একটি ছক্কা হাঁকিয়ে নান্দ্রে বার্গারের সুন্দর বলে সাজঘরে ফেরেন। এরপর ক্রিজে আসেন বিরাট কোহলি। শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিমায় ব্যাটিং করতে থাকেন। সিঙ্গেল ডাবলসেই নয়, চার ছক্কায় ব্যাট কথা বলাচ্ছিলেন। একসময় রোহিতের সঙ্গে অর্ধ শতরান পূরণ করেন। হাফ সেঞ্চুরি করেন রোহিতও। ৫৭ করে সাজঘরে ফেরেন। মেরেছেন ৫ টি চার ৩ টি ছয়।
এরপর বাকি দায়িত্ব কাঁধে তুলে নেন বিরাট কোহলি। শতরানের একদম কাছে গিয়েই একটু ধরে খেলেন। এছাড়া গোটা ম্যাচেই মারকুটে ব্যাটিং করেন। শতরানের পর এগিয়ে এসে দুটি ছক্কা মারেন। এর আগেই এক ওভারে দুটি ছয় মারেন। শেষমেষ ১৩৫ করে আউট হন। তার ইনিংসে ছিল ১১ টি চার , ৭ টি ছয়।
বিরাটের সঙ্গে নিজের দায়িত্ব পালনে কমতি রাখেননি রাহুল। বিরাট আউটের পর নিজেও অর্ধ শিতরান করেন। রিভার্স স্কুপে ছক্কা হাঁকানোর পর একইভাবে মারতে গিয়ে ডি ককের কাছে ধরা দেন। ২ টি চার সহ ৩ টি ছয়ের মাধ্যমে করেন ৬০ রান। এরপর শেষদিকে আগ্রাসী ভূমিকায় ৩২ রান করেন জাদেজা। ২ টি চার সহ ১ টি ছয় মারেন। এককথায় রাঁচিতে বিরাটদের প্রথম ইনিংস মারাত্মকভাবে উপভোগ করেছেন ভারতীয় সমর্থকরা।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের