নিজস্ব প্রতিনিধি , সিডনি - পার্থ , অ্যাডিলেডের পর সিডনিতে নিয়মরক্ষার ম্যাচে দাপট দেখল ভারতীয়রা। সিরিজ খুঁইয়েও শেষ ম্যাচে সমর্থকদের জোড়ালো বার্তা দিল ভারত। ৬৯ বল বাকি থাকতে ৯ উইকেটে জয় পেল গৌতম গম্ভীরের ছেলেরা। শতরান করেছেন রোহিত শর্মা। অর্ধ শতরান করেছেন বিরাট কোহলি। সিরিজের ফলাফল ২-১।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ৪৬.৪ ওভারে ২৩৬ রানেই অলআউট হয়ে যায় তারা। ব্যাটে নেমে শুরুটা ভালই হয় অস্ট্রেলিয়ার। মিচেল মার্শ , ট্রাভিস হেড দলকে ভরসা যোগান শুরুর দিকে। মার্শ ৪১ করেই সাজঘরে ফেরেন। অন্যদিকে ২৯ রানে ফের সিরাজের শিকার হন হেড। পরের ব্যটাররাও ভালই রান তুলতে থাকেন। ম্যাথিউ শর্ট ৩০ করেন। অর্ধ শতরান করেন ম্যাট রেনশ। ৫৬ করে ওয়াশিংটন সুন্দরের শিকার হন। মাত্র ২ টি চার মেরে দলের প্রয়োজন অনুযায়ী রান তুলছিলেন।
এরপর আলেক্স ক্যারি , কুপার কনোলিকে বুঝে নেন রানা। ক্যারি ২৪ , কনোলি ২৩ রান করেন। এরপর মারকুটে মিচেল ওয়েন , জস হ্যাজলউডেরও উইকেট নেন। কেউই ২৫০ পার করতে দলকে সাহায্য করতে পারেননি। রানা ৪ , ওয়াশিংটন ২ ছাড়া প্রত্যেক পেয়েছে ১ টি করে উইকেট। সম্মানরক্ষা ছাড়াও আত্মবিশ্বাস ফিরে পেতে এই ম্যাচে জয় দরকার ভারতের।
জবাবে রান তারা করতে নেমে কোনোভাবেই বেগ পেতে হয়নি ভারতকে। ৩৮.৩ ওভারে ১ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে দেয় রোহিত শর্মারা। ২৪ রানে শুভমন গিল আউট হয়ে যাওয়ার পর মাঠে নামেন বিরাট কোহলি। সেই যে রোহিতের সঙ্গে খেলা শুরু করলেন একেবারে জিতিয়েই ফিরলেন। দ্বিতীয় ম্যাচেও ছন্দে ছিলেন রোহিত। সেদিন শতরান হাতছাড়া করলেও শনিবার তা পুষিয়ে নিলেন। ১৩ টি চার সহ ৩ টি ছয়ের সাহায্যে ১২১ রান করলেন রোহিত। অন্যদিকে ৭৪ করেছেন বিরাট কোহলি। মেরেছেন ৭ টি চার। ভীষণই সুন্দরভাবে অংশীদারিত্ব গড়ে অজিভূমিতে দলের মান রক্ষা করলেন তারা।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের