নিজস্ব প্রতিনিধি , গুজরাত - ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে শতরান পূরণ করেছেন কেএল রাহুল। স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় দারুণ একটি ইনিংস খেলেছেন তিনি। তবে ১০০ রানেই সাজঘরে ফিরেছেন। আট মাসের মেয়েকে এই শতরান উপহার হিসেবে দিলেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার। শুক্রবার অহমদাবাদে শতরানের পর মুখে দুই আঙুল ঢুকিয়ে নতুন ধরনের উচ্ছ্বাস প্রকাশও করেছেন। শুধু তাই নয় , দিনের শেষে সবকিছু নিয়ে3ই কথা বলেছেন রাহুল।
রাহুল বলেছেন , "তেমন কিছু নয়। মেয়েকে উপহার দিলাম শতরানটা। ওর জন্যই ও ভাবে উচ্ছ্বাস করা।" যোগ করেছেন , "গত কয়েক মাস ধরে ব্যাটিং দারুণ উপভোগ করছি। বিভিন্ন ধরনের পরিবেশে খেলছি। ইংল্যান্ডে রান পেয়ে দারুণ লেগেছে। ওখানে খেলে ভাল লেগেছে। ওই সিরিজটা আমাকে প্রচুর আত্মবিশ্বাসও দিয়েছে। বেশ কিছু রান করে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে খেলতে নেমেছি। সেটার সুবিধা পেয়েছি।"
বিদেশের তুলনায় দেশের মাটিতে খেলা নিয়ে রাহুল বলেছেন, ‘"গত কয়েক বছর নিজের ব্যাটিং নিয়ে প্রচুর পরিশ্রম করেছি। বিশেষ করে ছন্দ ধরে রাখার ব্যাপারে। প্রস্তুতির ওই পর্বগুলো উপভোগের নয়। তবে নিজের জন্য করতেই হয়। বিদেশে বাউন্স, সুইয়ের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপার থাকে। সেটা নিশ্চিত ভাবে চ্যালেঞ্জের। আবার দেশের মাঠে পিচগুলো স্পিন সহায়ক হয়। তিন জন স্পিনার নিয়ে খেলে সব দল। এমন পরিস্থিতিতে পরিশ্রম করতে হয় রানের জন্য। খুচরো রানের উপর বেশি নির্ভর করতে হয়। চার-ছয় মারা সহজ হয় না। সব রকম পরিস্থিতিতে খেলার মতো করেই নিজেকে তৈরি করতে হয়েছে।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের