নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সাহিত্য জগতে নক্ষত্রপতন। শুক্রবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বর্ষীয়ান সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর প্রয়াণে শকে ছায়া নেমে এসেছে সাংস্কৃতিক মহলে। সাহিত্যিকের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন তিনি।
এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন , "বাংলার প্রখ্যাত সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকস্তব্ধ। তাঁর প্রয়াণে বাংলা সাহিত্য জগতের একটি উজ্জ্বল নক্ষত্রের পতন হল।" সাহিত্যিকের লেখার বৈশিষ্ট নিয়েও কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় আরও লেখেন , ‘চৌরঙ্গী’ থেকে ‘কত অজানারে’, ‘সীমাবদ্ধ’ থেকে ‘জনঅরণ্য’- তাঁর কালজয়ী সৃষ্টিগুলি প্রজন্মের পর প্রজন্ম বাঙালি পাঠককে মুগ্ধ করেছে। তাঁর লেখনীর আধারে উঠে এসেছে সাধারণ মানুষের জীবনসংগ্রামের না বলা কথা। বিশেষ করে স্বামী বিবেকানন্দকে নিয়ে তাঁর সুগভীর গবেষণা ও গ্রন্থসমূহ আমাদের অমূল্য সম্পদ। শংকরের প্রয়াণ আমাদের সাংস্কৃতিক জগতের এক অপূরণীয় ক্ষতি।"
শুক্রবার দুপুরে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বর্ষীয়ান সাহিত্যিক। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন বার্ধক্যজনিত সমস্যায়। কত অজানা রে - এর মত উল্লেখ্যযোগ্য কাব্যগ্রন্থটি তাঁর হাতেই লেখা। ২০২১ সালে ‘একা একা একাশি’র জন্য সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পেয়েছেন তিনি। এর আগে ১৯৯৩ সালে ‘ঘরের মধ্যে ঘর’-এর জন্য পেয়েছিলেন বঙ্কিম পুরস্কার। এছাড়াও তাঁর উল্লেখ্যযোগ্য কাব্যগ্রন্থ গুলির মধ্যে রয়েছে , চৌরঙ্গী’, ‘সীমাবদ্ধ’, ‘জন অরণ্য , নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরি’, ‘সম্রাট ও সুন্দরী’, ‘চরণ ছুঁয়ে যাই’।
১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা
বাজেট পেশের আগে বিধানসভায় পুজো দিলেন অর্থমন্ত্রী ও মুখ্যমন্ত্রী
ডিএ নিয়ে কি ঘোষণা করেন অর্থমন্ত্রী সেদিকে তাকিয়েই সরকারি কর্মীরা
সোমবার বিজেপি সরকারের বাজেট পেশ করা হবে
বিজেপির প্রথম বাজেট নিয়ে আগাম বিরোধিতা নয়
ঋতব্রতের নির্বাচনী খরচের খতিয়ান প্রকাশ্যে
ঘন্টা দুয়েকের বৃষ্টিতে বিপর্যস্ত তিলোত্তমা
শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল
ফাদার্স ডে উপলক্ষে স্বামী পরমব্রত চট্টোপাধ্যায় এবং ছেলে নিষাদকে নিয়ে একগুচ্ছ আবেগঘন ছবি ও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পিয়া চক্রবর্তী।
রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকেই নানা বিতর্ক ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক।
নৌসেনার শক্তি বাড়ালেন মোদি
এই পরিস্থিতির মধ্যেই মেয়ে মীরাকে নিয়ে উত্তরবঙ্গে বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী অহনা দত্ত।
দেবলীনা নন্দী একটি ফেসবুক লাইভে হাজির হয়ে স্বামী প্রবাহ নন্দী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন গায়িকা।
আরজি কর হাসপাতালেও জল ঢুকে যায়
কলকাতার সদর দফতরে সাড়ম্বরে যোগ দিবস পালন
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা