নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সুস্থ শরীর, সুস্থ মন এই বার্তাকেই সামনে রেখে রাজ্যজুড়ে রবিবার পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। এই আবহে একই উদ্যোগ দেখা গেল ভারতীয় ভূবৈজ্ঞানিক সর্বেক্ষণে। কলকাতার সেন্ট্রাল হেড কোয়ার্টারে শতাধিক আধিকারিক ও কর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য যোগাভ্যাস। যেখানে কর্মক্ষেত্রে সুস্থ জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হয়।
রবিবার কলকাতার সেন্ট্রাল হেড কোয়ার্টারে অবস্থিত কৃষ্ণান হলে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার উদ্যোগে সাড়ম্বরে পালিত হয় ১২তম আন্তর্জাতিক যোগ দিবস। সকাল থেকেই উৎসবের আবহে শুরু হয় যোগাভ্যাসের মূল পর্ব। সংস্থার আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন স্তরের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে যোগচর্চায় অংশ নেন এবং নিয়মিত যোগাভ্যাসের মাধ্যমে সুস্থ জীবনধারা গড়ে তোলার বার্তা ছড়িয়ে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল অসিত সাহা, অতিরিক্ত মহাপরিচালক প্রদীপ সিং, জয়দীপ গুহ, কার্তিকেয় বর্মা সহ সংস্থার একাধিক শীর্ষ আধিকারিক। অনুষ্ঠানে ৩০০-রও বেশি কর্মী অংশগ্রহণ করেন। তাদের প্রশিক্ষণ দিতে উপস্থিত ছিলেন ১৫ জন অভিজ্ঞ যোগ প্রশিক্ষক। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে ট্রফি ও সম্মাননা প্রদান করা হয়।
জি.এস.আইয়ের ডিরেক্টর জেনারেল অসিত সাহা বলেন, 'আমরা প্রত্যেকেই নিত্যদিন কাজের মধ্যে ব্যস্ত থাকি। সেখানে আমাদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া হয়না। কিন্তু আমাদের সুস্থ জীবনের দিকে নজর দেওয়াটাও জরুরি। সেই কারণে সুস্থ জীবন আর সুস্থ মনের জন্য যোগা ভীষণ ভাবে জরুরি। এই অনুষ্ঠানটা আমরা দীর্ঘদিন ধরেই করে আসছি। সংস্থার লোকেরা ছাড়াও অনেক মানুষ এই যোগাতে অংশগ্রহণ করে। আগামী দিনে শরীর সুস্থ রাখার জন্য যোগা জরুরি।'
আরজি কর হাসপাতালেও জল ঢুকে যায়
একসঙ্গে তিন যুদ্ধ জাহাজের উদ্বোধন মোদির
রেড রোডে মোদির নেতৃত্বে গণযোগাভ্যাস
মানহানির অভিযোগে আইনি লড়াইয়ের ইঙ্গিত কাকলির
তৃণমূলের হিসাব নিয়ে নতুন প্রশ্ন
বাংলায় শুভেন্দুকে চিঠি লেখেন নরেন্দ্র মোদি
লেজার শো দেখতে ভিড় জমিয়েছে অসংখ্য সাধারণ মানুষ
বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে নতুন কমিটি গঠন মমতার
শনিবার রাত ১২টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রিত
শনিবারই তাদের আদালতে তোলা হবে
আগামী ১৮ জুলাইয়ের মধ্যে জমি খালি করার নির্দেশ দিয়েছে LIC
দমদম বিমানবন্দরের ঘটনায় বিজেপির বিরুদ্ধে সরব অভিষেক
তদন্তে সহযোগিতার বার্তা শোভনদেব চট্টোপাধ্যায়ের
এই বিষয়ে স্কুলে স্কুলে প্রচারের নির্দেশ রেল কতৃপক্ষের
শনিবার দুদিনের জন্য বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা