নিজস্ব প্রতিনিধি , মেলবোর্ন - বছর শেষে অস্ট্রেলিয়া ক্রিকেটে ভীষণই দুঃসংবাদ। সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ডেমিয়েন মার্টিন। কয়েক দিন আগে মেনিনজাইটিসে আক্রান্ত হয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বেশকিছু সংবাদমাধ্যম এই বিষয়ে নিশ্চিত করেছে।
গত ২৬ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করাতে হয়েছে প্রাক্তন ক্রিকেটারকে। মার্টিনের প্রাক্তন সতীর্থ অ্যাডাম গিলক্রিস্ট জানিয়েছেন, চিকিৎসায় কোনও থামতি রাখা হচ্ছে না। তিনি বলেন, "আমান্ডা ও তার পরিবার সব রকম চেষ্টা করছে। এই কঠিন সময়ে আমরা ওদের পাশে আছি। সকলের শুভেচ্ছা কামনা করছি।" গিলক্রিস্ট ছাড়া ট্রড গ্রিনবার্গ , ড্যারেন লেম্যানের মত তারকারাও তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
অস্ট্রেলিয়ার হয়ে ৬৭ টি টেস্টে ৪৪০৬ রান করেছেন মার্টিন। ২০৮ ওয়ান ডে ম্যাচে করেছেন ৫৩৪৬ রান। টেস্ট ও এক দিনের ম্যাচ মিলিয়ে মোট ১৮ শতরান করেছেন। দুই ফরম্যাট মিলিয়ে ১৪টি উইকেটও রয়েছে তাঁর ঝুলিতে। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা ছিল মার্টিনের।
উল্লেখ্য , মেনিনজাইটিসের অর্থ মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডে সংক্রমণ। এটি সাধারণত ভাইরাস, ব্যাকটেরিয়া বা ছত্রাক ঘটিত রোগ। তার মধ্যে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস সবচেয়ে মারাত্মক। এই রোগে আক্রান্ত হলে তীব্র মাথাব্যথা, প্রচণ্ড জ্বর, ঘাড়ে ব্যথা, বমি বমি ভাব, আলোতে সংবেদনশীলতা ও বিভ্রান্তির সমস্যা দেখা যায়। সেই সমস্যায় ভুগছিলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের