নিজস্ব প্রতিনিধি , মেলবোর্ন - টি টোয়েন্টি ক্রিকেট থেকে আচমকা অবসর ঘোষণা করলেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল স্টার্ক। আগামী বছর ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ। তবে সেসব মাথায় না রেখেই এই ফরম্যাট থেকে জার্সি গুটিয়ে রাখলেন স্টার্ক। একদিনের বিশ্বকাপ সহ টেস্ট ক্রিকেটে বেশি জোর দেওয়ার উদ্দেশ্যেই টি টোয়েন্টিকে বিদায় জানালেন অজি পেসার। ২০২৬ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে স্টার্কের বিকল্প খুঁজতে হবে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকে।
বয়স ৩৫ হলেও এখনও ধারাবাহিকভাবে ভাল ছন্দে ছিলেন। তবে অস্ট্রেলিয়া বরাবরই একদিনের বিশ্বকাপের রাজা। এছাড়াও , অ্যাশেজ সিরিজ তাদের কাছে ভীষণই সম্মানজনক। অজিদের বিকল্প বোলারের অভাব নেই , তবে স্টার্কের পরিবর্ত খোঁজা এখনই সহজ হবে না বোর্ডের। ভারতের মাটিতে টেস্ট সিরিজ়, অ্যাসেজ় এবং ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপের কথা মাথায় রেখেই টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন স্টার্ক। আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। তার ঠিক ছ'মাস আগে কঠোর সিদ্ধান্ত নিলেন স্টার্ক।

অজি পেসার বলেছেন, "টেস্ট ক্রিকেট বরাবরই আমার অগ্রাধিকারের তালিকায় উপরে। তবে অস্ট্রেলিয়ার হয়ে যে টি-টোয়েন্টি ম্যাচগুলোয় খেলেছি, তার প্রত্যেকটি মুহূর্ত উপভোগ করেছি। বিশেষ করে ২০২১ সালের বিশ্বকাপের কথা বলব। আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম বলেই শুধু বলছি না, ওই বিশ্বকাপে যে দলটা দারুণ ছিল।"
স্টার্ক অবসরের কারণ হিসেবে বলেছেন, "ভারতের মাটিতে টেস্ট সিরিজ রয়েছে। তারপর অ্যাশেজ সহ এক দিনের বিশ্বকাপ রয়েছে। আমার মনে হয়, এগুলোর জন্য অবশ্যই নিজেকে তরতাজা সুস্থ রাখতে হবে। তাই এটাই সেরা উপায়।"

২০১২ সালে টি টোয়েন্টি ক্রিকেট অভিষেক হয় স্টার্কের। দুবাইয়ে ২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পেছনে বড় ভূমিকা নেন স্টার্ক। এছাড়া দেশের জার্সিতে মোট ৬৫ টি টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ৭৯টি উইকেট নিয়েছেন। ইকোনমি ৭.৭৪। ছ’টি টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে পাঁচটিতেই খেলেছেন। তবে চোটের জেরে ২০১৬ বিশ্বকাপে খেলতে পারেননি তিনি।
অস্ট্রেলিয়ায় নির্বাচক প্রধান জর্জ বেইলি বলেছেন , "স্টার্কের টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে অবিশ্বাস্যভাবে গর্বিত হওয়া উচিত। তিনি ২০২১ বিশ্বকাপ জয়ী দলের একজন অবিচ্ছেদ্য সদস্য ছিলেন। তার সব ফরম্যাটেই, উইকেট নিয়ে খেলা শুরু করার দুর্দান্ত দক্ষতা আছে। আমরা সঠিক সময়ে তার টি-টোয়েন্টি ক্যারিয়ারকে স্বীকৃতি দেব। তবে আনন্দের বিষয় হল সে যতদিন সম্ভব টেস্ট ও ওয়ানডে ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার উপর মনোযোগী।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের