নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ভারতীয় টি টোয়েন্টি দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলাচ্ছেন সূর্যকুমার যাদব। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেও গুরুদায়িত্ব রয়েছে তারই কাঁধে। তবে হঠাৎই ধাক্কা খেলেন। রাজ্য দল থেকে ছিটকে গেলেন স্কাই। জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে মুম্বইয়ের যে দল ঘোষণা করা হয়েছে সেখানে জায়গা পাননি সূর্যকুমার যাদব।
সূর্যের খেলার ধরণ লাল বলের ক্রিকেটের সঙ্গে মানানসই নয়। মুম্বই দলে খেলেছেন ঠিকই তবে ভারতীয় টেস্ট টিমে জায়গা পাননা। শুধু একই স্টাইলে ক্রিকেট খেলেন। সেই দিক মাথায় রেখেই হয়তো প্রধান নির্বাচক সঞ্জয় পাটিল এবং দিলীপ বেঙ্গসরকর ১৬ জনের দলে তাকে নেননি। দলে এসেছেন আয়ুষ মাত্রে। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে খেলার পরেও সরাসরি শ্রীনগরে যোগ দেবেন আয়ুশ।
মুম্বইকে নেতৃত্ব দেবেন শার্দুল ঠাকুর। দলে রয়েছেন অভিজ্ঞ অজিঙ্ক রাহানে। গত মরশুমে মাত্র তিনটি ম্যাচে খেলেন সূর্য। ১০৮ রান করেছিলেন। হরিয়ানার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে করা ৭০ রানই সর্বোচ্চ। সব মিলিয়ে ১৫ বছর খেলে প্রথম শ্রেণির ক্রিকেটে ৮৬টি ম্যাচে ৫৭৫৮ রান করেছেন। ১৪টি শতরান রয়েছে। ভারতের হয়ে মাত্র একটিই টেস্ট খেলেছেন।
মুম্বই ক্রিকেট সংস্থার সচিব অভয় হড়প বলেন, "সূর্যকে বাদ দেওয়া হয়নি। এই ম্যাচে ও খেলতে পারবে কি না সেটা আমরা জানতে পারিনি। মুম্বই ক্রিকেট সংস্থা ওর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল। কিন্তু ও কিছু জানাতে পারেনি।"
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের