নিজস্ব প্রতিনিধি , মুম্বই - অ্যাশেজ সিরিজে একচেটিয়া জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডকে ঘুরে দাঁড়ানোর সময় দেয়নি ক্যাঙ্গারুরা। ১১ দিনেই সিরিজ জিতেছে প্যাট কামিন্সের দল। এরপর অস্ট্রেলিয়া দলসহ বিভিন্ন অজি সংবাদমাধ্যমগুলি ইংল্যান্ডকে কটাক্ষ করেই চলেছে। এবার ইংল্যান্ডকে খোঁচা দিতে ছাড়লেন না রোহিত শর্মাও। বুঝিয়ে দিলেন অস্ট্রেলিয়ায় কিভাবে জিততে হয় তা ভারতের থেকে শেখা উচিত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রোহিত বলেছেন , "আমরা ২০২১ সালে অস্ট্রেলিয়ায় গিয়ে গাব্বায় জিতেছিলাম। সেই ম্যাচে অসাধারণ খেলেছিল ঋষভ পন্থ। এমন জায়গা থেকে জিতেছিলাম, যেটা কেউ ভাবতে পারেনি। ওই ম্যাচে আমাদের প্রথম সারির ক্রিকেটারদের হয় চোট ছিল, বা কোনও কারণে খেলতে পারেনি।তখন অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন টিম পেন।"
রোহিত আরও বলেন , "সাংবাদিক বৈঠকে একটা জিনিস বলেছিল পেন, যেটা আমাদের তাতিয়ে দিয়েছিল। পেনের ওই মন্তব্যে আমরা ভাবতে শুরু করেছিলাম, ‘কেন ও এই কথা বলল।’ ম্যাচ শুরু হওয়ার পর দেখা গিয়েছিল আমাদের প্রথম একাদশে তিন জনের অভিষেক হয়েছে। গাব্বা অস্ট্রেলিয়ার দুর্গ ছিল। ওরা ওই মাঠে রাজা। আরও একবার, কঠিন পরিস্থিতিতে আমরা ম্যাচ জিতেছিলাম। টেস্ট ক্রিকেট খেলা মোটেই সহজ নয়। অস্ট্রেলিয়ায় গিয়ে জেতা আরও কঠিন। আপনারা ইংল্যান্ডকে গিয়ে জিজ্ঞাসা করে দেখতে পারেন। তাই অস্ট্রেলিয়ায় গিয়ে সিরিজ জেতা আমাদের কাছে বিরাট কৃতিত্বের।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের