নিজস্ব প্রতিনিধি , অ্যানফিল্ড - 'তুমি একা নও। গোটা অ্যানফিল্ড রয়েছে তোমার সঙ্গে।' প্রয়াত ফুটবলার তথা লিভারপুলের প্রাক্তন সদস্য ডিয়েগো জোটার উদ্দেশ্যে একটি ছোট্ট শ্রদ্ধাঞ্জলি লিভারপুলের তরফে। গোটা অ্যানফিল্ড এদিন স্মরণ করেছে জোটাকে। গত মাসেই গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন পর্তুগিজ তারকা ডিয়েগো জোটা সহ তার ভাই আন্দ্রে। তাই ২০২৪-২৫ মরশুমে দলের গুরুত্বপূর্ণ সদস্যকে নতুন সিজনের শুরুর আগে শ্রদ্ধাজ্ঞাপন করতে ভোলেননি তারা। আবেগ ধরে রাখতে না পেরে কেউ কেঁদেছেন, কেউ আবার তাঁর স্মৃতিচারণে স্লোগান দিয়েছেন, কেউ বড় ব্যানার টানিয়ে সেই বার্তা পৌঁছে দিয়েছেন জোটার কাছে।
১৬ই আগষ্ট থেকে শুরু হল প্রিমিয়ার লিগের নতুন মরশুম। এদিন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলের মুখোমুখি ছিল বোর্নমাউথ। ম্যাচ শুরুর আগে তাদের প্রিয় তারকাকে শ্রদ্ধাজ্ঞাপন করতে ভোলেননি লিভারপুল ফুটবলার সহ গোটা অ্যানফিল্ড। ম্যাচের শুরুতেই লাইন দিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেছে গোটা স্টেডিয়াম সহ ফুটবলাররা। দুই। দলের ফুটবলাররা দুইদিকে হাত ধরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলেন।
দু’দিকের গ্যালারিতে জোটা ও সিলভার স্মরণে বিভিন্ন পোস্টার ও প্ল্যাকার্ড দেখা যায়। একটা বড় ব্যানারে জোটার স্ত্রী রুট কার্ডোসো ও তাঁদের তিন সন্তানকে বার্তা দিল লিভারপুল। লিভারপুলের কোচ আর্নে স্লট, সাপোর্ট স্টাফ ও ফুটবলারেরা কালো আর্মব্যান্ড পরে খেলছিলেন। খেলা শুরুর আগে জায়ান্ট স্ক্রিনে ফুটে উঠল জোতার ছবি। বেজে উঠল, "ইউ নেভার ওয়াক অ্যালন।"
ব্যানারে লেখা ছিল, "রুট, দিনিস, দুয়ার্তে, মাফালদা অ্যানফিল্ড সব সময় তোমাদের ঘর হয়ে থাকবে। তোমরা একা নও।" জোটার উদ্দেশ্যে ব্যানারে লেখা ছিল, "ডিজে ২০, তুমি একা নও। অ্যানফিল্ড সবসময় তোমাদের ঘর হয়ে থাকবে।" জোটার মৃত্যুর পর তাঁর ২০ নম্বর জার্সির অবসর ঘোষণা করেছে লিভারপুল। ভবিষ্যতে কেউ কোনও দিন ২০ নম্বর জার্সি পরে ওই ক্লাবে খেলতে পারবেন না। এছাড়া ক্লাবে তাঁর একটি বিশেষ মূর্তিও বসেছে।
প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই ৪-২ গোলে জয় পেয়েছে লিভারপুল। লিভারপুলের হয়ে গোল করেছেন একিটিকে , গ্যাকপো, কিয়েসা, সালাহ। ম্যাচের সংযুক্তি সমযয়ে শেষ গোল করেই নিজেকে ধরে রাখতে পারেননি সালাহ। মাঠেই কেঁদে ফেললেন। বহু বছর জোটার সঙ্গে কাটানো সমস্ত মুহূর্ত চোখের সামনে ভেসে ওঠে তারকার। একইসঙ্গে গোল করে উল্লাস, মজা করে কাটানো দিন, গত মরশুমে একসঙ্গে ট্রফি জেতার মত মুহূর্ত মনে পড়ায় আবেগপ্রবণ হয়ে পড়েন। পর্তুগিজ তারকাকেই প্রথম জয় উৎসর্গ করে লিভারপুল।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের