নিজস্ব প্রতিনিধি , সিডনি - অস্ট্রেলিয়ার ৫৬৭ রানের জবাবে দ্বিতীয় ইনিংসেও উদ্বেগ কমছেনা ইংল্যান্ড শিবিরে। শতরান করেছেন জেকব বেথেল। তবুও সঙ্কটজনক পরিস্থিতিতে ইংল্যান্ড।চতুর্থ দিনের শেষে ৮ উইকেট হারিয়ে ৩০২ রানে ইংল্যান্ড। ১১৯ রানে এগিয়ে ব্রিটিশ শিবির। মাত্র দুই উইকেট ফেলে লক্ষ্য তাড়া করার জন্য এখনও অস্ট্রেলিয়ার হাতে গোটা একদিন।
প্রথম ইনিংসে ৫৬৭ রান তোলে অস্ট্রেলিয়া। শতরান করেন ট্রাভিস হেড ও স্টিভ স্মিথ। ১৩৮ করেন স্মিথ। ১৬৩ করেছিলেন হেড।স্মিথের সঙ্গে থাকা ওয়েবস্টার অর্ধ শতরান করে শেষমেশ ৭১-এ সাজঘরে ফিরে যান। ইংল্যান্ড ব্যাটে নামলে ভরসা জুগিয়েও শেষে নিরাশ করেছেন সকলেই। ক্রলি ১ রানে ফিরলেও বেন ডাকেট ও বেথেলের জুটিতে ধীরে ধীরে এগোচ্ছে ইংল্যান্ড।
৪২ রানে ফেরেন ডাকেট। একদিকে ধরে রাখেন বেথেল। রুট ৬ , ব্রুক ৪২ করেন। উইল জ্যক্স খাতা খুলতে ব্যর্থ। অধিনায়ক বেন স্টোকসের কাছেও কোনো জবাব ছিল না। জেমি স্মিথ ২৬ করেন। বেথেল ছাড়া কাউকেই বড় রানে পৌঁছাতে দেওয়া হয়নি। সকলেই অজি বোলারদের সামনে মুজ থুবড়ে পড়ে। বেথেল ১৪২ রানে অপরাজিত। অন্যদিকে , তার সঙ্গে রয়েছে ম্যাথিউ পটস। ইংল্যান্ডের হাতে মাত্র ২ উইকেট।সেক্ষেত্রে এখন পাল্লা ভারী আয়োজক শিবিরের দিকেই। বোলিংয়েও কাঁপিয়ে দিচ্ছেন ওয়েবস্টার। ৩ টি উইকেট নিয়েছেন তিনি। অন্যদিকে , ২ টি উইকেট নিলেন বোল্যান্ড।
ইংল্যান্ডের ৩৮৪ রানের জবাবে তৃতীয় দিন শুরু থেকেই হেড চালিয়ে খেলতে থাকেন। মাইকেল নাসেরকে ২৪ রানে ফিরিয়ে দেন ব্রাইডন কার্স। এরপর শতরান করেন হেড। উল্টোদিক থেকে যোগ্য সঙ্গ পান স্মিথের। টেস্টে ক্রিকেটের অন্যতম সেরা জুটি ফের নিজেদের প্রমাণ করলেন।শেষমেষ ২৪ টি চার সহ ১ টি ছক্কার সাহায্যে ১৬৩ রান করেন হেড। তাকে তুলে নেন জেকব বেথেল। এরপর চতুর্থ দিন বেশিক্ষন টিকতে পারেননি স্মিথ ওয়েবস্টার। যদিও দলকে মজবুত জায়গায় দাঁড় করিয়ে রাখলেন।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের