নিজস্ব প্রতিনিধি, লন্ডন - ভাঙ্গা কাঁধে ওভালে ব্যাট করতে নেমে অসামান্য কীর্তি করেছেন। প্রশংসাও কুড়িয়েছিলেন। ফিল্ডিং করার সময় চোট পাওয়ায় কাঁধের হাড় সরে যায় ওকসের। তাই মাঠে ফেরা নিয়ে সংশয় ছিল। এবার সেই সংশয় কাটতে চলেছে। দ্রুত মাঠে ফেরার আশ্বাস দিচ্ছেন ইংরেজ পেসার।
আগামী ২১শে নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু পাঁচ টেস্টের অ্যাশেজ সিরিজ। কাঁধের হাড় সরে যাওয়ার পর স্লিং বেঁধে ঘুরতে হচ্ছিল তাঁকে। সম্প্রতি ‘দ্য হান্ড্রেড’ প্রতিযোগিতায় ধারাভাষ্য দেওয়ার সময় দেখা যায়, স্লিং নেই তার। তখনই দেখা যায় স্লিং নেই তার কাঁধে। আগেই জানিয়েছিলেন অ্যাশেজ খেলার জন্য অস্ত্রপ্রচার করতে চান না। নাহলে মাঠে ফিরতে দেরি হতে পারে। তাই রিহ্যাবে থাকতে চান। সেই উদ্দেশ্য কাজে দিচ্ছে ইংরেজ পেসারের। দ্রুত মাঠে ফিরতে চলেছেন তিনি।
ইংলিশ পেসার বলেছেন, "স্লিং সরে যাওয়া নিশ্চিত ভাবেই আমার কাছে সুখবর। স্লিং ছাড়া হাঁটাচলা করতে সমস্যা হচ্ছে না। হাতের নড়াচড়া ভাল হচ্ছে। আশা করছি দু’সপ্তাহের মধ্যে আরও কিছুটা ঠিক হয়ে উঠব। কিন্তু এখনও অনেকটা পথ বাকি। তবে দ্রুত ফিরতে চলেছি।"
ওকস আরও বলেছেন, "ভাল করে রিহ্যাব করছি। ইতিবাচক থাকার চেষ্টা করছি। অস্ত্রোপচারের প্রয়োজন নেই। আশা করছি দ্রুত সুস্থ হতে পারব। তবে ম্যাচ ফিট হওয়ার জন্য এখনও অনেকটা পরিশ্রম করতে হবে। সেই পথে এগোচ্ছি। আশা করছি সব ভাল হবে।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের