নিজস্ব প্রতিনিধি , মেলবোর্ন - অ্যাশেজ মানেই স্লেজিং , বিতর্ক। এই দুটি জিনিস ছাড়া অসম্পূর্ণ অ্যাশেজ সিরিজ। তবে এবার বিষয়টি কিছুটা অন্য। স্নিকোমিটার বিতর্ক পরপর দু'দিন। দুটিতেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিদ্ধান্ত দিয়েছেন আম্পায়াররা। এরপরেই রীতিমত ক্ষিপ্ত হয়ে পরেছে ব্রিটিশ শিবির।
প্রথম দিন অজি উইকেটরক্ষক আলেক্স ক্যারির আউট নিয়ে শুরু হয় বিতর্ক। অস্ট্রেলিয়ার ইনিংসে ৬৩তম ওভারের ঘটনা। জশ টাংয়ের বলে ব্যাট চালিয়েছিলেন ক্যারে। বল চলে যায় উইকেটরক্ষকের হাতে। বোলার-সহ উইকেটকিপার, দু’জনেই একসঙ্গে আউটের আবেদন করেন। মাঠের আম্পায়ার আবেদন নাকচ করায় ইংল্যান্ড রিভিউ নেয়। তৃতীয় আম্পায়ার রিপ্লেতে ‘স্নিকোমিটার’ প্রযুক্তির সাহায্য নেন। তবে বল ব্যাটের পাশ দিয়ে যাওয়ার সময় রেখাচিত্রে কোনও কম্পন ধরা পড়েনি। ফলে তৃতীয় আম্পায়ারও আউট দেননি।
যদিও ম্যাচের পর ক্যারে এসে স্বীকার করে নেন, বল সম্ভবত তার ব্যাটে লেগেছিল। এই বিষয়ে ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাকালাম ও ম্যানেজার ওয়েন বেন্টলি কথা বলেন ম্যাচ রেফারি জেফ ক্রো-র সঙ্গে। আইসিসি-কে প্রযুক্তি খুঁটিয়ে দেখার আবেদন জানান। সেই আবেদনে সাড়া দিয়ে ইংল্যান্ডকে ওই রিভিউ ফিরিয়ে দিয়েছে আইসিসি।
অন্যদিকে , দ্বিতীয় দিন প্যাট কামিন্স বল করছিলেন জেমি স্মিথকে। স্মিথ পুল শট খেলতে যাওয়ায় বল ধরেন উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারের হাতে। আম্পায়ার নীতীন মেনন তৃতীয় আম্পায়ারের কাছে জানতে চান, ক্যারের ক্যাচটি বৈধ কি না। রিপ্লে-তে স্পষ্ট দেখা গিয়েছে, ব্যাট ও বলের মধ্যে দূরত্ব রয়েছে। তবে স্নিকোমিটারে দেখা যায়, স্মিথের ব্যাটের পাশ দিয়ে বল যাওয়ার সময় রেখচিত্রে কম্পন ধরা পড়ছে। নিয়মমেনে আউট দিতেই রাগে ফেটে পরেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস।
সবচেয়ে বড় বিষয় নিজের দলের হয়ে এই উইকেট পেয়েও অখুশি মিচেল স্টার্ক। স্ট্যাম্প মাইকে ধরা পরে তার বক্তব্য। তিনি বলেছেন, "স্নিকোমিটার বিষয়টাকেই উঠিয়ে দেওয়া উচিত। সবচেয়ে খারাপ প্রযুক্তি এটা।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের