নিজস্ব প্রতিনিধি , ব্রিসবেন - অ্যাশেজ সিরিজ মানেই স্লেজিং। একে অন্যকে খোঁচা। যার মধ্যে অন্যতম জফ্রা আর্চার স্টিভ স্মিথের লড়াই। যা ফের দেখা গেল ব্রিসবেন টেস্টের চতুর্থ দিনে। খেলা শেষের কয়েক মিনিট আগেই স্মিথ আর্চারের বাক্য বিনিময়ে উত্তপ্ত হল ব্রিসবেন। জবাব দিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। প্রকৃত অ্যাশেজ সিরিজের মজা পেলেন ক্রিকেটপ্রেমীরা।
দ্বিতীয় ইনিংসে রান তাড়া করার সময় আর্চারের একটি ওভারের প্রথম বলে চার মারেন স্মিথ। পরের বলটিই ছিল বাউন্সার। স্মিথ বুঝতেই পারেননি। তখনই স্মিথকে কটাক্ষ করে আর্চার বলেন, "স্কোরবোর্ডে তো এত তাড়া নেই। তা হলে এরকম শট খেলছ কেন?" স্মিথ চুপ থাকার পাত্র নয়।তিনি বলেন, "যখন কিছুই কাজে লাগছে না তখন তুমি জোরে বল করো, চ্যাম্পিয়ন।"
এরপরই কথা কাটাকাটি শুরু হয় দুই দলের মধ্যে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে আম্পায়ারকে এসে তা সামাল দিতে হয়।এরপরই ব্যাটে জবাব দেন স্মিথ। আর্চারের তৃতীয় বল বাউন্ডারিতে পাঠান। চতুর্থ বলে ছয় মারেন। এরপর আর আর্চারকে দিয়ে বল করানো হয়নি। পরের ওভারে গাস অ্যাটকিনসনকে ছয় মারেন স্মিথ। শেষ পর্যন্ত ৯ বলে ২৩ রানে অপরাজিত থেকে জিতিয়ে দেন অস্ট্রেলিয়াকে।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের