নিজস্ব প্রতিনিধি , মেলবোর্ন - টেস্ট ক্রিকেটার অন্যতম সেরা বোলার স্কট বোল্যান্ড। চলতি অ্যাশেজ সিরিজে অসামান্য বোলিং করছেন। ইংল্যান্ডের ব্যাটারদের নাজেহাল করে দিচ্ছেন। এই মুহূর্তে যা ছন্দে আছেন সেখানে ঘুরে তাকানোর দরকার নেই। তবে হঠাৎই ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থের প্রশংসা করলেন অজি পেসার।
অস্ট্রেলীয়ান পেসার মেনে নিয়েছেন, যত জন ব্যাটারকে বল করেছেন তার মধ্যে পন্থকে বল করাই সবচেয়ে কঠিন। চতুর্থ টেস্ট শুরুর আগে এক সাক্ষাৎকারে বোল্যান্ড বলেছেন , "পন্থকে বল করা সবচেয়ে কঠিন কাজ। ওর ব্যাটিংয়ের ব্যাপারে আগে থেকে কিছু বোঝা যায় না। আমার মনে হয়, কখনও ও দুম করে আপনাকে ছয় মেরে দেবে। আবার একই বলে রক্ষণও করবে। ওকে বল করা মোটেই সোজা কাজ নয়।"
অন্যদিকে , টেস্টে ঋষভ পন্থ এখন ভারতের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার। দক্ষিণ আফ্রিকা টেস্টে না চললেও তার দক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে না। অস্ট্রেলিয়া , ইংল্যান্ডের মত দলের বিরুদ্ধে গুরুত্বপুর্ণ সময় ব্যাটিং করে বুঝিয়ে দিয়েছেন কিভাবে ম্যাচে ফিরে আসতে হয়। সেই পন্থও প্রশংসা করেছেন স্কট বোল্যান্ডের।
পন্থ এক সাক্ষাৎকারে বলেছিলেন, "বোলান্ড অসাধারণ বোলার। টেস্টে যে লাইন-লেংথে ও বল করে তা খেলা খুবই কঠিন। আসলে এই পরিবেশে খেলে খেলে ও অভ্যস্ত। মনেই হবে না ও ক্রিকেট জীবনের শুরুর দিকের ম্যাচ খেলছে। আমার তো মনে হয়েছে, ও অনেক দিন ধরে অস্ট্রেলিয়ার হয়ে খেলছে।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের