নিজস্ব প্রতিনিধি , সিডনি - অবসরের সিদ্ধান্ত নিয়েই ফেললেন উসমান খোয়াজা। অ্যাশেজের পঞ্চম টেস্ট খেলেই জার্সি গুটিয়ে রাখবেন বলে জানিয়ে দিলেন পাক বংশোদ্ভুত ব্যাটার। যে সিডনিতে অভিষেক হয়েছিল সেই মাঠেই শেষ টেস্ট খেলতে চান খোয়াজা। অবসর ঘোষণার সময় ক্রিকেটজীবনে বর্ণবিদ্বেষের শিকার হওয়া নিয়েও মুখ খুলেছেন। এমনকি আগামী বছর ভারত সফর নিয়েও কথা বলেন তিনি।

বেশ কিছুদিন ধরেই চেনা ছন্দে ছিলেন না অজি তারকা। তার নির্বাচন নিয়েও দিনের পর প্রশ্ন উঠছিল। এরই মাঝে ক্রিকেট জীবনকে বিদায় জানালেন খোয়াজা। অবসর বার্তায় তিনি বলেন , "অবসরের ভাবনাটা কিছু দিন ধরেই মাথায় ঘুরছিল। অ্যাশেজ় শুরুর সময়ও ভেবেছি, এটাই হয়তো আমার শেষ সিরিজ। দ্বিতীয় টেস্টের দলে জায়গা না পাওয়া আমার কাছে একটা ইঙ্গিত ছিল। তখনই মনে হয়েছিল, এবার সামনে এগোতে হবে। সিডনি আমার প্রিয় মাঠ। সেখানেই স্বেচ্ছায় মর্যাদার সঙ্গে ক্রিকেটকে বিদায় জানাতে পারছি। তাই বেশ ভাল লাগছে।"

আগামী বছর ভারত সফরে আসবে অস্ট্রেলিয়া। সেই নিয়ে খোয়াজা বলেন , "আগামী ভারত সফর নিয়ে স্ত্রীর সঙ্গে অনেক আলোচনা করেছি। মনে হয়েছিল, ওই সফরটা আমার জন্য বড় সুযোগ হতে পারে। কোচের সঙ্গেও এই নিয়ে কয়েক দিন আগে কথা বলেছি। ভারত সফরের দলে আমাকে রাখা নিয়ে আলোচনাও হচ্ছিল। কিন্তু একটা সময় সবকিছু শেষ করতেই হয়। আমারও মনে হল এবার থেমে যাওয়া উচিত।"

বর্ণবিদ্বেষ নিয়ে খোয়াজা বলেন , "আমি পাকিস্তান থেকে আসা ভিন্ন বর্ণের একজন মানুষ। আমার ধর্ম নিয়েও আমি গর্বিত। যাকে প্রথমেই বলা হয়েছিল, কখনও অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারবে না। অথচ এখন আমাকে দেখলে বুঝতে পারবেন, চেষ্টা করলে সকলেই এই জায়গায় পৌঁছোতে পারে।"

প্রাক্তনদের সমালোচনা নিয়ে খোয়াজা বলেছেন, "প্রাক্তনদের একাংশ আমাকে ভীষণই আক্রমণ করেছিল। টানা পাঁচদিন ধরে শুনতে হয়েছে। আমার প্রস্তুতি নিয়েও নানা মন্তব্য করা হয়েছে। বলা হয়েছে, আমি দলের প্রতি দায়বদ্ধ নই। শুধু নিজের কথা ভেবে খেলি। কঠোর অনুশীলন করি না। অলস। স্বার্থপর। এগুলো বর্ণবিদ্বেষী মন্তব্যের মতোই।"
উল্লেখ্য , ২০১১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধেই টেস্ট অভিষেক হয়েছিল খোয়াজার। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৮৭টি টেস্ট খেলে ৪৩.৩৯ গড়ে খোয়াজা করেছেন ৬২০৬ রান। ১৬টি শতরানসহ ২৮টি অর্ধশতরান রয়েছে তার। সর্বোচ্চ ২৩২। এছাড়াও অস্ট্রেলিয়ার হয়ে ৪০টি এক দিনের ম্যাচে ১৫৫৪ রান করেন। ৯ টি টি-টোয়েন্টি ম্যাচে ২৪১ রান করেছেন।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের