নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ক্রমশ তলানির দিকে যাচ্ছে ভারতীয় ফুটবলের ভবিষ্যত। আইএসএল শুরুর বিষয়ে আশার আলো দেখা গেলেও এখন সেসব নিভে গেছে।দিনের পর দিন বৈঠক হলেও অবশেষে ভারতীয় ফুটবলের অনিশ্চিত ভবিষ্যৎ কাটছেনা। এই নিয়ে এবার সুর তুললেন সুনীল ছেত্রী , গুরপ্রীত সিং সান্ধু , সন্দেশ ঝিঙ্গনরা। শুক্রবার একটি ভিডিয়ো বার্তা পোস্ট করে ভারতীয় ফুটবলকে বাঁচানোর কথা বলেছে। যেখানে ফিফার হস্তক্ষেপের কথা উল্লেখ করেছে।
সেই পোস্ট করা ভিডিওতে গুরপ্রীত প্রথমে শুরু করেন। এরপর ধীরে ধীরে সকলেই কথা বলতে থাকেন। যেখানে বলা হয় , "এখন জানুয়ারি মাস। এখন আইএসএলের কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে খেলতে আপনাদের টিভির পর্দায় হাজির হওয়া উচিত। তার বদলে আমরা এখানে। ভয় ও হতাশা নিয়ে দিন কাটাচ্ছি। আজ জোর গলায় একটা কথা বলতে এসেছি যেটা আমরা সবাই জানি। আমরা পাকাপাকি ভাবে পঙ্গু হয়ে যাওয়ার দিকে এগোচ্ছি।ফুটবলকে বাঁচানোর জন্য শেষ একটা চেষ্টা করছি। ফিফার কাছে আবেদন, আপনারা হস্তক্ষেপ করুন। ভারতের ফুটবলকে বাঁচানোর জন্য যা ভাল মনে হয় সেটাই করুন।"
ভিডিওতে আরও বলা হয় , "আশা করি জ়ুরিখে যে ক্ষমতাবান ব্যক্তিত্বরা আছেন তাঁদের কাছে এই বার্তা পৌঁছে যাবে। এটা রাজনৈতিক ডাক নয়। কোনও ঝগড়া নয়। শুনে মনে হতে পারে খুব বড় বড় কথা বলছি। তবে সত্যিটা হল, আমরা মানবিক, খেলোয়াড়ি ও অর্থনৈতিক সঙ্কটে রয়েছি। আমাদের এখনই উদ্ধার করা দরকার। ফুটবলার, কর্মী, মালিক ও সমর্থকদের সব কিছুর ব্যাখ্যা দরকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা ভবিষ্যৎ দরকার। আমরা শুধু ফুটবল খেলতে চাই। দয়া করে সেটা করার সুযোগ করে দিন।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের