নিজস্ব প্রতিনিধি , দুবাই - আরবের বিরুদ্ধে অনায়াসেই জয় পেয়েছে ভারত। মাত্র ৪.৩ ওভারে ম্যাচ পকেটে পুরে নিয়েছেন শুভমন গিলরা। তবে ম্যাচের মাঝে বিপক্ষ ক্রিকেটারকে আউট হওয়ার পরও মাঠে ফিরিয়ে আনেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। এরপরই স্কাইকে একহাত নিলেন প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার আকাশ চোপড়া। পাকিস্তানকে টেনে সূর্যকে খোঁচা দিলেন আকাশ।
ম্যাচের ১৩তম ওভারে ঘটনার সূত্রপাত। বল করছিলেন শিবম দুবে। প্রথম বলেই উইকেট তুলে নেন তিনি। দু’বল পরে শিবমের বাউন্সারে ব্যাট ছোঁয়াতে পারেননি জুনেইদ সিদ্দিকি। সঙ্গে সঙ্গে বল ধরে নিয়ে উইকেটে ছুড়ে দেন সঞ্জু। জুনেইদ ক্রিজের বাইরে থাকাকালীনই সঞ্জুর থ্রোয়ে উইকেট ভেঙে যায়। নিয়ম অনুযায়ী জুনেইদ আউট। তবে আম্পায়ারের সঙ্গে কথা বলে জুনেইদকে ফের মাঠে নিয়ে আসেন সূর্য। এরপরই সমালোচনার শিকার হলেন তিনি।
ভারতীয় অধিনায়কের দিকে প্রশ্ন ছুঁড়ে দিলেন আকাশ চোপড়া। তিনি বলেছেন, "যদি ১৪ সেপ্টেম্বরের ম্যাচে পাকিস্তানের সলমন আঘা ব্যাট করত, ম্যাচটা হাড্ডাহাড্ডি হত, আর সলমন যদি ওইভাবে ঘুরে বেড়াত তাহলেও কি সূর্য এই কাজ করতেন?" অর্থাৎ , তার মতে কিছুসময় ক্রিকেটীয় মানসিকতা দেখানোর প্রয়োজন নেই। সব ম্যাচে এমন পরিস্থিতি থাকে না। তাই ক্রিজের বাইরে থাকা মানেই আউট।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের