নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - ফের সরকারি স্বাস্থ্য ব্যবস্থার নিরাপত্তা নিয়ে উঠল বড় প্রশ্ন। আর. জি.কর ঘটনার এক বছর পেরোতেই রাজ্যের ফের এক সরকারি হাসপাতালে ধর্ষণের ঘটনা। ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। আর এই বিষয়ে এবার হস্তক্ষেপ করল জাতীয় মহিলা কমিশন।
সূত্রের খবর, পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের ভিতরে চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠে হাসপাতালেরই ফেসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে পুলিশ ফেসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খানকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার ধৃতকে আদালতে তোলা হলে তাকে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। অভিযোগ, রাতে ডিউটির সময় ওষুধ দেওয়ার নাম করে হাসপাতালের ফাঁকা ঘরে ডেকে একাধিকবার নারী স্বাস্থ্যকর্মীদের যৌন নির্যাতন করত জাহির। নির্যাতিতাদের বয়ানের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে।
চিকিৎসা পরিষেবার মধ্যে ধারাবাহিকভাবে এমন ঘটনার পুনরাবৃত্তিতে ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। আর তাই এই ঘটনায় এবার তদন্ত নামছে জাতীয় মহিলা কমিশন। চলতি সপ্তাহেই তারা ঘটনাস্থল পরিদর্শনে যাবে বলে জানা গেছে।
ফেসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ প্রকাশ্যে আসতেই মঙ্গলবার হাসপাতালের সুপারকে ঘিরে বিক্ষোভে শামিল হন অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা। তাঁদের অভিযোগ, দিনের পর দিন কর্মীদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত জাহির, এবং মেয়েদের জোরপূর্বক কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করত। শুধু হাসপাতালের ভেতরে নয়, গেটের সামনেও বিক্ষোভ হয়।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের