নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পাশে থাকার বার্তা নিয়েই ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। SIR নিয়ে তৈরি হওয়া আতঙ্ক কাটাতে এবং উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার দুদিনের সফরে কোচবিহারে পৌঁছচ্ছেন তিনি। প্রশাসনিক ও রাজনৈতিক দুই স্তরেই গুরুত্বপূর্ণ বার্তা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী।
সোমবার দুপুরে কোচবিহারে পৌঁছে বিকেল ৪টে নাগাদ রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। বন্যা ও ধসের পর এক মাসে তিনবার উত্তরবঙ্গে এলেও কোচবিহার সফর বাকি ছিল। এবার সেই অধ্যায়েই পূর্ণতা। প্রশাসনিক বৈঠকে জেলায় বকেয়া উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিতে পারেন তিনি। পাশাপাশি, বিস্তৃত পরিকল্পনায় বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত প্রস্তুতি এবং সম্পন্ন কাজের রিপোর্টও খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী।
রাজনৈতিক দিক থেকে সফরটি আরও গুরুত্বপূর্ণ। SIR ইস্যুতে মানুষের মনে তৈরি হওয়া ভীতি দূর করতেই তিনি শুরু করেছেন জেলা সফর। বনগাঁ, মালদহ ও মুর্শিদাবাদের পর এবার উত্তরবঙ্গের কোচবিহার। প্রশাসনিক বৈঠকের পর মঙ্গলবার রাসমেলা মাঠে তৃণমূল কংগ্রেসের বৃহৎ জনসভায় দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তিনি। তার আগে সকালেই মদনমোহন মন্দিরে পুজো দিয়ে দিনের শুরু করার কথা মুখ্যমন্ত্রীর। কোচবিহার সফর সেরে বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর কৃষ্ণনগরে আরও একটি বড় সভায় যোগদান করতে চলেছেন মুখ্যমন্ত্রী।
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের