নিউজ ডেস্ক , ওয়াশিংটন - কেপ ভার্দের বিরুদ্ধে আর্জেন্টিনার জয় যতটা কঠিন ছিল, লিওনেল মেসির পারফরম্যান্স ততটাই উজ্জ্বল। রাউন্ড অফ ৩২-এর ম্যাচে দলের প্রথম গোলটি করেন তিনিই। আর সেই গোলের সুবাদে বিশ্বকাপের ইতিহাসে একের পর এক রেকর্ড নিজের নামে লিখে নেন আর্জেন্টাইন অধিনায়ক। পেলে, কিলিয়ান এমবাপে-সহ একাধিক কিংবদন্তিকে পিছনে ফেলে নতুন নজির গড়েছেন তিনি।
কেপ ভার্দের বিরুদ্ধে ম্যাচের ৩০ মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের পাস থেকে গোল করেন মেসি। সেটিই ছিল চলতি বিশ্বকাপে তাঁর সপ্তম গোল। একই সঙ্গে পুরুষদের বিশ্বকাপ ইতিহাসে তাঁর মোট গোলসংখ্যা পৌঁছে যায় ২০-তে। বিশ্বকাপের ইতিহাসে এই মাইলফলক স্পর্শ করা প্রথম ফুটবলারও হয়ে যান তিনি। শুধু তাই নয়, ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে দুটি পৃথক বিশ্বকাপে সাত বা তার বেশি গোল করার নজির গড়েছেন মেসি।
২০২২ বিশ্বকাপে তাঁর গোলসংখ্যা ছিল ৭। এবারও সেই সংখ্যায় পৌঁছে গিয়েছেন তিনি। যদিও এই রেকর্ডে পরে ভাগ বসানোর সুযোগ রয়েছে ফ্রান্সের কিলিয়ান এমবাপের। তাঁর গোলসংখ্যা বর্তমানে ৬। এই ম্যাচে আরও একটি বিরল কীর্তি গড়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। বিশ্বকাপে টানা ৮ ম্যাচে গোল করার নজির আগে কারও ছিল না। ২০২২ বিশ্বকাপের নকআউট পর্ব থেকে শুরু করে চলতি বিশ্বকাপ পর্যন্ত প্রতিটি ম্যাচেই গোল করেছেন তিনি।
পাশাপাশি বিশ্বকাপের নকআউট পর্বে পরপর পাঁচ ম্যাচে গোল করার রেকর্ডও নিজের নামে লিখিয়েছেন।নকআউট পর্বে অবদানের নিরিখেও নতুন ইতিহাস গড়েছেন মেসি। বিশ্বকাপের নকআউট ম্যাচে তাঁর মোট গোল অবদান এখন ১২। এর মধ্যে রয়েছে ৬ গোল ও ৬ অ্যাসিস্ট। গত প্রায় ৬০ বছরে কোনও ফুটবলারের এমন কীর্তি ছিল না। এই তালিকায় পেলে এবং এমবাপের অবদান ১১টি করে। তাঁদের ছাপিয়ে শীর্ষে উঠে গেছেন আর্জেন্টাইন মহাতারকা।
বয়সের নিরিখেও নতুন মাইলফলক ছুঁয়েছেন তিনি। কেপ ভার্দের বিরুদ্ধে গোল করার সময় মেসির বয়স ছিল ৩৯ বছর ৯ দিন। ফলে বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় প্রবীণতম গোলদাতার তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। সম্প্রতি এই তালিকার শীর্ষে উঠে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।আরও একটি বিশেষ রেকর্ড গড়েছেন মেসি। ৩৫ বছর বয়স পার করার পর বিশ্বকাপে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৪। ইতিহাসে মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারের শেষ দিকে এসেও যে তিনি সর্বোচ্চ পর্যায়ে সমান ধারাবাহিক, এই পরিসংখ্যানই তার প্রমাণ।
মেসির এই দুরন্ত পারফরম্যান্সে ভর করেই শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। প্রি-কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ মিশর। এখন আর্জেন্টিনা সমর্থকদের আশা, মহম্মদ সালাহদের বিরুদ্ধেও একইভাবে দলকে নেতৃত্ব দেবেন তাঁদের অধিনায়ক। নতুন ম্যাচে আবারও কি রেকর্ডের খাতা সমৃদ্ধ করবেন মেসি? সেই উত্তর মিলবে খুব শীঘ্রই।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের