নিজস্ব প্রতিনিধি , রাবাত - আফ্রিকা কাপ অফ নেশনস ফাইনালে একের পর এক নাটক। গোটা ৯০ মিনিট শান্তভাবে খেলার পর অতিরিক্ত সময়ে উত্তাল হয়ে ওঠে পরিবেশ। গোল বাতিল থেকে শুরু করে ওয়াকআউট সবকিছুর সাক্ষী ছিল এই ম্যাচ। শেষমেষ দল তুলে নিয়েও জয়ী হলে সাদিও মানের সেনেগাল। নাটকীয় একটি ফাইনালের সাক্ষী থাকল গোটা ফুটবল বিশ্ব।
ফাইনালে মুখোমুখি হয়েছিল সেনগাল ও মরক্কো। শত চেষ্টার পরেও নির্ধারিত ৯০ মিনিটে কোনো গোল পায়নি দুই দল। ৯২ মিনিটের মাথায় কর্নার থেকে গোল করে সেনেগাল। তবে রেফারি সেই গোল বাতিল করেন। কারণ, হেডে গোল করার আগে বক্সে মরক্কোর খেলোয়াড়কে ফাউল করেছিলেন সেনেগালের ফুটবলার।
এরপরের মিনিটেই আসল নাটকের সূত্রপাত। সেনেগালের বক্সে ফাউল করা হয় মরক্কোর ব্রাহিম দিয়াজকে। রেফারি পেনাল্টি দেন। সেনেগালের ফুটবলারেরা প্রতিবাদ করেন। তখন VAR প্রযুক্তির সাহায্য নেন রেফারি। তারপরেও সিদ্ধান্ত বদলাননি তিনি। রেফারির সিদ্ধান্ত মানতে না পেরে কোচ পাপে বৌনা থিয়াওয়ের নির্দেশে সকলে মাদ ছাড়েন। চতুর্থ রেফারি মাঠে নামার অনুরোধ করলেও কাজ হচ্ছিল না।
এবার সাদিও মানের অনুরোধে সকলেই মাঠে নামে। প্রায় ২০ মিনিট বন্ধ থাকার পর শুরু হয় খেলা। পেনাল্টি নিতে যান ব্রাহিম দিয়াজ। পানেকা মারার চেষ্টা করলে গোলরক্ষক এডুয়ার্ড মেন্ডি তা ধরে ফেলেন। খেলা ট্রাইবেকারে গড়ানোর সময় আসলে শেষমুহূর্তে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরাল শটে গোল করেন পাপা গুয়েই। তার পর আর ফেরার সুযোগ ছিল না মরক্কোর। দ্বিতীয়বার এই শিরোপা জিতল সেনেগাল।
ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট সম্পর্কের নতুন অধ্যায়, ভবিষ্যৎ পরিকল্পনায় নজর দুই বোর্ডের
ক্রিকেটের পর কি রেসিং ট্র্যাক? ধোনির নতুন অবতারে মুগ্ধ নেটদুনিয়া
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের