6a508b6244e80_Gallery_1783663399170
জুলাই ১০, ২০২৬ দুপুর ১১:৩৪ IST

পেনাল্টি মিস করেও নায়ক এমবাপে! মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করল ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে শেষ চারে পৌঁছে গেল দিদিয়ের দেশঁর দল। ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি নষ্ট করেছিলেন কিলিয়ান এমবাপে। তবে দ্বিতীয়ার্ধে অসাধারণ গোল করে সেই ভুল শুধরে দেন তিনি। পরে উসমান দেম্বেলের গোল ফ্রান্সের জয় নিশ্চিত করে। এই ফলের ফলে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ফ্রান্স।

বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই কোয়ার্টার ফাইনাল ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় দুই দলকে। তবে আক্রমণের ধার ছিল ফ্রান্সেরই বেশি। চতুর্থ মিনিটে দায়োত উপামেকানোর শক্তিশালী হেড দুর্দান্ত দক্ষতায় আটকে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো। সময় যত এগিয়েছে, ততই বেড়েছে ফরাসিদের চাপ। ২৫ মিনিটে মাঝমাঠে আশরফ হাকিমির কাছ থেকে বল কেড়ে নেন ডেজিরে ডুয়ে। সেখান থেকেই দ্রুত আক্রমণ গড়ে তোলেন তিনি। তাঁর পাস পেয়ে বক্সে ঢুকে পড়েন এমবাপে। সেখানে নৌসের মাজরাউইয়ের ফাউলের শিকার হন তিনি। ফলে পেনাল্টি পায় ফ্রান্স।

এই সিদ্ধান্ত জানাতে ভারের সাহায্য নিতে হয় ম্যাচ অফিসিয়ালদের। সেই প্রক্রিয়ায় ৩ মিনিটেরও বেশি সময় লেগে যায়। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি এমবাপে। তাঁর নিচু শট সহজেই আটকে দেন বোনো। কিছুক্ষণ পরে ডুয়ের দূরপাল্লার প্রচেষ্টাও ব্যর্থ করে দেন মরক্কোর গোলরক্ষক। প্রথমার্ধের সংযুক্তি সময়ে গোলের খুব কাছে পৌঁছে গিয়েছিল ফ্রান্স। লুকাস ডিগনের জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসে। ফলে বিরতির সময় পর্যন্ত গোলের দেখা পায়নি কোনও দলই।

দ্বিতীয়ার্ধের শুরুতে কিছুটা সময় আক্রমণে ওঠার চেষ্টা করে মরক্কো। কিন্তু ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ ফের নিজেদের হাতে নেয় ফ্রান্স। প্রতিপক্ষের রক্ষণভাগের উপর চাপ বাড়াতে থাকে তারা। ৬৮ মিনিটে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এমবাপে। বক্সের বাইরে বল পেয়ে কয়েকজন ডিফেন্ডারকে কাটান তিনি। তারপর দুরন্ত শটে জালে বল জড়ান ফরাসি তারকা। এতক্ষণ শক্ত রক্ষণ গড়ে তোলা মরক্কো এক মুহূর্তেই পিছিয়ে পড়ে। প্রথম গোলের ধাক্কা সামলানোর সুযোগও পায়নি তারা। মাত্র ৪ মিনিট পর আবার আক্রমণে ওঠে ফ্রান্স।

নিজের দিকে একাধিক রক্ষণভাগের ফুটবলারকে টেনে আনেন এমবাপে। এতে ফাঁকা জায়গা পেয়ে যান দেম্বেলে। তাঁর উদ্দেশে নিখুঁত পাস বাড়িয়ে দেন এমবাপে। ডান পায়ের নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি উইঙ্গার। এরপরও একাধিক সুযোগ তৈরি করে ফ্রান্স। তবে বোনোর দুর্দান্ত সেভে ব্যবধান আর বাড়েনি। ম্যাচজুড়ে অন্তত পাঁচটি নিশ্চিত গোল বাঁচান মরক্কোর গোলরক্ষক। তাঁর জন্যই হারের ব্যবধান সীমিত থাকে। অন্যদিকে ছোট ছোট ফাউল করে এবং খেলার গতি কমিয়ে ফরাসিদের ছন্দ নষ্ট করার চেষ্টা করেছিল মরক্কো। কিন্তু সেই পরিকল্পনা সফল হয়নি। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে মেতে ওঠেন ফরাসি ফুটবলার ও সমর্থকেরা।

এই জয়ের ফলে বিশ্বকাপের ফাইনালে ওঠার পথে আরও এক ধাপ এগিয়ে গেল ফ্রান্স। টানা তৃতীয়বার ফাইনাল খেলার সুযোগও তৈরি হয়েছে তাদের সামনে। এর আগে ব্রাজিল ১৯৯৪ থেকে ২০০২ পর্যন্ত টানা তিনটি বিশ্বকাপের ফাইনাল খেলেছিল। একই কীর্তি গড়েছিল পশ্চিম জার্মানিও। তারা ১৯৮২ থেকে ১৯৯০ পর্যন্ত টানা তিনবার ফাইনালে উঠেছিল। সেই বিরল তালিকায় নাম তোলার সুযোগ এখন দেশঁর দলের সামনে। তবে তার আগে সেমিফাইনালে স্পেনের মতো শক্তিশালী প্রতিপক্ষের বাধা পেরোতে হবে ফরাসিদের।

আরও পড়ুন

ছিটকে গেলেন বুমরাহ! শ্রীলঙ্কা সফরের আগে নতুন চিন্তায় টিম ইন্ডিয়া
আগস্ট ০৩, ২০২৬

চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির

লড়াই এখনও শেষ হয়নি! ব্রিজভূষণ মুক্তি পেতেই ঘোষণা বিনেশ ফোগতের
আগস্ট ০৩, ২০২৬

আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত

গ্লাসগো থেকে আহমেদাবাদ! শতবর্ষের কমনওয়েলথের দায়িত্ব ভারতের হাতে
আগস্ট ০৩, ২০২৬

সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত

অলিম্পিক্সে সোনা জয়ীর পাশে দাঁড়াল না দেশ! নাদিমের ব্যর্থতায় কাঠগড়ায় পাকিস্তান
আগস্ট ০৩, ২০২৬

কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা

কমনওয়েলথ টেবল টেনিসে ভারতের সোনার ঝড়! এশিয়াডের আগে বঙ্গ তারকাদের নজরকাড়া সাফল্য
আগস্ট ০৩, ২০২৬

৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও

লভলিনার প্রতিবাদে কাজ! ভারতের বিকৃত মানচিত্র নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইল রেস্তোরাঁ
আগস্ট ০৩, ২০২৬

আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট

২০০৮-এ সাইনা, ২০২৬-এ তন্বী! ১৮ বছর পর তাইপেই ওপেন মুকুট ভারতের
আগস্ট ০২, ২০২৬

১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে

রেস্তোরাঁর ন্যাপকিনে ভারতের বিকৃত মানচিত্র! মেজাজ হারালেন অলিম্পিক পদকজয়ী লভলিনা
আগস্ট ০২, ২০২৬

উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া

আন্তর্জাতিক মঞ্চে রুপো, তবু অনিশ্চিত বঙ্গকন্যা অনামিকার কমনওয়েলথ স্বপ্ন! অর্থের অভাবে চিন্তায় পরিবার
আগস্ট ০২, ২০২৬

এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা

বক্সারদের দাপটে ইতিহাস ভারতের! একদিনে এল ৮ সোনা, বাজিমাত ৭ জনের
আগস্ট ০২, ২০২৬

রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি

জুডোয় ভারতের দুরন্ত দাপট! ২ সোনার পর রুপো জিতলেন ইয়ামিনী
আগস্ট ০১, ২০২৬

একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো

বক্সিংয়ে জোড়া সোনা ভারতের! প্রীতি-জ্যাসমিনের দাপটে কমনওয়েলথে উচ্ছ্বাস
আগস্ট ০১, ২০২৬

রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত

বাবা ছিলেন সাইকেল মেকানিক! দারিদ্র্য পেরিয়ে গ্লাসগোয় সোনা জিতলেন অস্মিতা
আগস্ট ০১, ২০২৬

শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার

বাঙালি অস্মিতার সোনার ইতিহাস! জুডোয় প্রথমবার চ্যাম্পিয়ন ভারত
আগস্ট ০১, ২০২৬

কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে

শ্রীলঙ্কার কাছে থামল নীরজের সোনার স্বপ্ন! জ্যাভলিনে রুপো, ব্রোঞ্জে উজ্জ্বল যশবীর
আগস্ট ০১, ২০২৬

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের