নিজস্ব প্রতিনিধি , চেন্নাই - ভূতের মুখে রাম নাম। মারকুটে অভিষেক নাকি পিচে সময় কাটাতে চেয়েছিলেন। শূন্যের হ্যাটট্রিকের পর অনেক কষ্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রান পেয়েছিলেন। লক্ষীবার চেন্নাইতে ২৬ বলে অর্ধ শতরান করেন অভিষেক শর্মা। এটি তার দ্বিতীয় মন্থরতম অর্ধ শতরান। কেন এইভাবে খেললেন? কেনই বা হঠাৎ স্লো হয়ে গেছিলেন? নিজে মুখেই সবটা জানালেন ভারতীয় ওপেনার।
অভিষেক বলেন , "ইচ্ছাকৃত ভাবে ধীরগতিতে ব্যাট করিনি। কয়েকটা বল খেলার পর চেষ্টা করছিলাম পিচে যতটা সম্ভব সময় কাটানোর। কারণ এই ম্যাচের আগে গোটা প্রতিযোগিতায় ১০-১২ বলও খেলতে পারিনি। তাই ক্রিজে একটু সময় কাটানোই লক্ষ্য ছিল। দল যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে তার জন্য অনেক ধন্যবাদ। মনেই হয়নি যে আমি দলের হয়ে রান করতে পারছি না। এতটাই ভাল ভাবে আমার খেয়াল রেখেছে সকলে।"
অভিষেক আরও বলেন, "সকলেই এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিল। আমাকে বার বার এটাই মনে করাচ্ছিল যে, আগে অনেক রান করেছি আমি। তাই এবারও রান পাওয়া স্রেফ সময়ের অপেক্ষা। নিজের প্রতি বিশ্বাস রাখতে বলেছিল। সেটাই করেছি আমি। রান পেয়ে ভাল লাগছে। দলের জন্য অবদান রাখতেও পেরেছি। অনেক দিন ধরে এই মুহূর্তটার অপেক্ষা করছিলাম। অবশেষে সেটা হয়েছে। আমি খুব খুশি।"
উল্লেখ্য , সুনীল গাভাস্কার আগেই বলেছিলেন অভিষেককে সময় কাটাতে। প্রথমে ডট খেলেও অসুবিধে নেই। তিনি যেন স্ট্রাইক রোটেড করেই খেলেন। পরে গিয়ে পুষিয়ে দেওয়ার ক্ষমতা তার রয়েছে। প্রথম চার ম্যাচে সেই কথা কানে না নিলেও অবশেষে বিশ্বকাপজয়ী গাভাস্কারের গুরুমন্ত্রনা কাজে দিল অভিষেকের।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের