নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু - হায়দ্রাবাদের বিরুদ্ধে অপরাজিত ইনিংস খেলেছেন বিরাট কোহলি। শুরুতেই বুঝিয়ে দিয়েছেন গোটা মরশুমে বইতে চলেছে এই ঝড়। অনেকেই কোহলিকে অরেঞ্জ ক্যাপের যোগ্য দাবিদার হিসেবে এখনই মেনে নিয়েছেন। তবে সেসব তো এখনও দূর। শনিবারের ম্যাচে জোড়া নজির গড়েছেন বিরাট কোহলি। ভেঙে দিয়েছেন প্রাক্তন পাক অধিনায়ক শোয়েব মালিকের রেকর্ড।
এশিয়ান ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হয়েছেন কোহলি।টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক করেছেন ১৩,৫৭১ রান। শনিবারের ম্যাচের পর ২০ ওভারের ক্রিকেটে কোহলির সংগ্রহ ১৩,৬১২ রান। শোয়েবের চেয়ে অনেক কম ম্যাচ খেলে তাঁকে টপকে গেলেন কোহলি। শোয়েব খেলেছেন মোট ৫৫৭টি টি-টোয়েন্টি ম্যাচ। কোহলি এই নজির গড়লেন তার ৪১৫তম টি-টোয়েন্টি ম্যাচে।
এছাড়াও , টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এলেন বিরাট।তালিকায় শীর্ষে রয়েছেন ক্রিস গেল। ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন ব্যাটার টি-টোয়েন্টি ক্রিকেটে ১৪,৫৬২ রান করেছেন। পরেই রয়েছেন আরও এক ক্যারিবিয়ান কায়রন পোলার্ড। তার সংগৃহীত রান ১৪,৪৮২। অ্যালেক্স হেলস করেছেন ১৪,৪৪৯। চারে থাকা ডেভিড ওয়ার্নার করেছেন ১৪,০৬৩। পঞ্চম স্থানে রয়েছেন জস বাটলার। তার ঝুলিতে রয়েছে ১৩,৮৪৫ রান।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের