নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - পিকনিকের আনন্দ মুহূর্তেই রূপ নিল রাজনৈতিক সংঘর্ষে। কল্যাণীর গয়েশপুরে ঝিলমিল পার্কে পিকনিককে কেন্দ্র করে মুখোমুখি হল বিজেপি ও তৃণমূল। মুহূর্তের মধ্যেই শুরু হয় হাতাহাতি, ধাক্কাধাক্কি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ঘটনাটি ঘটেছে কল্যাণীর গয়েশপুর এলাকার ঝিলমিল পার্কে। গয়েশপুর বিজেপি মণ্ডল সভাপতির নেতৃত্বে সেখানে একটি পিকনিকের আয়োজন করা হয়েছিল। অভিযোগ, সেই পিকনিক চলাকালীন এক তৃণমূল কর্মীর সঙ্গে বিজেপি কর্মীদের বচসা শুরু হয়, যা মুহূর্তে সংঘর্ষে রূপ নেয়। তৃণমূলের অভিযোগ, বিজেপি পিকনিকের আড়ালে সেখানে দলীয় বৈঠক করছিল। সেই বিষয়েই প্রতিবাদ জানাতে গেলে এক তৃণমূল কর্মীকে মারধর করা হয়।
যদিও পাল্টা বিজেপির বিধায়ক অম্বিকা রায় অভিযোগ করেন, ' পিকনিকে প্রায় ৩০০ জন বিজেপি কর্মী উপস্থিত ছিলেন, যার মধ্যে বহু মহিলা ও পরিবারও ছিলেন। ওই তৃণমূল কর্মী মদ্যপ অবস্থায় সেখানে এসে গালিগালাজ শুরু করেন। পরিস্থিতি খারাপ হওয়ায় তাকে চলে যেতে বলা হয়, এরপরই গোলমাল শুরু হয়।'
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই পক্ষেরই দুজনকে আটক করা হয়। ঘটনায় দুপক্ষের অভিযোগ-পাল্টা অভিযোগে তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে এলাকায়।
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের