নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শহরের একটি পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কলেজে র্যাগিংয়ের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শিক্ষাঙ্গনে। কলেজ চত্বরে সিনিয়রদের হেনস্থার শিকার প্রথম বর্ষের ছাত্র। ইউজিসি অ্যান্টি র্যাগিং হেল্পলাইনে অভিযোগ জানানোর পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অভিযোগ অনুযায়ী, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ওই ছাত্রকে ক্লাস শুরুর পর ঘিরে ধরেন কয়েকজন সিনিয়র ছাত্র। তাকে জোর করে পুশআপ ও ওঠবোস করানো হয়। প্রতিবাদ করায় তাকে হুমকি দেওয়া হয় এবং মৌখিকভাবে অপমান ও হেনস্তা করা হয়। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে তিনি নিজের পরিচয় গোপন রেখেই ইউজিসির অ্যান্টি র্যাগিং হেল্পলাইনে অভিযোগ জানান।
অভিযোগ পাওয়ার পরেই ইউজিসির তরফে ই-মেলের মাধ্যমে বিষয়টি জানানো হয় উত্তর কলকাতার পলিটেকনিক কলেজের অধ্যক্ষকে। এরপর কলেজ কর্তৃপক্ষ কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ র্যাগিং বিরোধী আইন, হুমকি ও হেনস্তার ধারায় মামলা রুজু করেছে। পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই কলেজের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, ঘটনায় জড়িত অভিযুক্তদেরও শনাক্ত করা শুরু করেছে পুলিশ।
নকশায় গলদ মিললেই অনুমোদন বাতিল করা হবে
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান
কলেজ স্ট্রিটে বঙ্কিমচন্দ্রের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী
পুরোনো কর্মীদের ফিরে আসার ডাক মমতার
কুণালের মুখে পুরনো তৃণমূলের অন্দরকথা
৭ দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট পেশের নির্দেশ
সোমবার নতুন বিল পেশ করা হবে
জিজ্ঞাসাবাদের জন্য কালীকে আটক করেছে সিট
আগামী ৬ অগাস্ট মামলার পরবর্তী শুনানি
মোথাবাড়ি কাণ্ডে এখনও পর্যন্ত ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে
স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো নিয়ে উঠছে প্রশ্ন
শ্রমিকদের কোনো হিসাবই ছিল না গুদাম কতৃপক্ষের কাছে
৩১শে জুলাই থেকে ২রা অগাস্ট পর্যন্ত চলবে এই কর্মসূচি
একইসঙ্গে অভিযুক্ত বিজেপি কর্মীকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে
আবহাওয়ার জন্য ব্যাহত হয় উদ্ধারকাজ
ভারতের বিরুদ্ধে জলকে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে দাবি ইসলামাবাদের
চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে
১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা
১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ
শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল