নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গার্ডেনরিচ থেকে তারাতলা একের পর এক নির্মাণ বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কলকাতা ও সংলগ্ন একাধিক পুরসভা এলাকায় নির্মীয়মাণ বেসরকারি বাণিজ্যিক বহুতলের স্বাস্থ্যপরীক্ষার নির্দেশ দিল শুভেন্দু সরকার। আপাতত এক মাসের জন্য বন্ধ থাকছে জি+৫ বা তার বেশি উচ্চতার বাণিজ্যিক নির্মাণকাজ।
শুক্রবার পিডব্লুডি টেন্টে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, কলকাতা, বিধাননগর, রাজারহাট-নিউটাউন, বরানগর, কামারহাটি, মহেশতলা, রাজপুর-সোনারপুর, বারুইপুর, পূজালি, দক্ষিণ দমদম, বালি-সহ একাধিক এলাকায় আগামী এক মাস নির্মীয়মাণ বেসরকারি বাণিজ্যিক বহুতলের কাজ বন্ধ থাকবে। ইতিমধ্যেই ১১ সদস্যের একটি বিশেষ অডিট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি প্রতিটি বহুতলের নকশা, নির্মাণের মান, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, বিদ্যুৎ সংযোগ-সহ সমস্ত নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবে।
যেখানে বড় ধরনের অনিয়ম ধরা পড়বে, সেখানে নির্মাণের অনুমোদন বাতিল করা হতে পারে। আর সামান্য ত্রুটি থাকলে তা সংশোধনের সুযোগ দেওয়া হবে। আগামী সাত দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট এবং ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেবে অডিট কমিটি। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, সরকারের উদ্দেশ্য নগরায়ণ থামানো নয়, বরং ভবিষ্যতে আর কোনও প্রাণহানি যাতে না ঘটে, তা নিশ্চিত করাই মূল লক্ষ্য। তবে সাধারণ মানুষের বসতবাড়ির সংস্কার বা ছোটখাটো নির্মাণ এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছে না।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান
কলেজ স্ট্রিটে বঙ্কিমচন্দ্রের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী
পুরোনো কর্মীদের ফিরে আসার ডাক মমতার
কুণালের মুখে পুরনো তৃণমূলের অন্দরকথা
৭ দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট পেশের নির্দেশ
সোমবার নতুন বিল পেশ করা হবে
জিজ্ঞাসাবাদের জন্য কালীকে আটক করেছে সিট
আগামী ৬ অগাস্ট মামলার পরবর্তী শুনানি
মোথাবাড়ি কাণ্ডে এখনও পর্যন্ত ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে
স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো নিয়ে উঠছে প্রশ্ন
শ্রমিকদের কোনো হিসাবই ছিল না গুদাম কতৃপক্ষের কাছে
৩১শে জুলাই থেকে ২রা অগাস্ট পর্যন্ত চলবে এই কর্মসূচি
একইসঙ্গে অভিযুক্ত বিজেপি কর্মীকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে
আবহাওয়ার জন্য ব্যাহত হয় উদ্ধারকাজ
একমাত্র উপার্জনকারীকে হারিয়ে দিশেহারা পরিবার
ভারতের বিরুদ্ধে জলকে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে দাবি ইসলামাবাদের
চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে
১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা
১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ
শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল