নিজস্ব প্রতিনিধি , শ্রীলঙ্কা - পাকিস্তানের বিরুদ্ধে মহিলা বিশ্বকাপেও বাজিমাত করেছে ভারত। ২৪৯ রান ডিফেন্ড করতে নেমে ৮৮ রানের বড় জয় ছিনিয়ে নিয়েছে তারা। এই ম্যাচের পরেই বিশ্বকাপ জয়ের ইচ্ছোপ্রকাশ করে ফেললেন জেমাইমা রদ্রিগেজ। কাদের জন্য বিশ্বকাপ জিততে চান , সেটাও জানিয়ে দিলেন।
কিছুদিন আগেই ভিডিও কলে প্রাক্তন ভারতীয় পেসার ঝুলন গোস্বামীকে ফের খেলার জন্য অনুরোধ করেন। শুধু তাই নয় , সর্বদা তাদের পাশে থাকার আর্জি জানান। বিশ্বকাপ জিতে নাকি তাদেরকেই উৎসর্গ করতে চান জেমাইমা। ঝুলন গোস্বামী , মিতালী রাজ ভারতীয় মহিলা ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড়। ভারতীয় ক্রিকেটের প্রতি তাদের অবদান সারাজীবন স্মরণীয় হয়ে থাকবে। সেই ঝুলু দি , মিঠুদির জন্যই নাকি বিশ্বকাপ জিততে চান জেমাইমা।
জেমাইমা বলেছেন, "আমি প্রথমেই মিঠুদি ও ঝুলুদি নাম নেব। যখন প্রথম দলে এসেছিলাম ওরা সবচেয়ে সিনিয়র ছিল। সেখান থেকে সময় বদলেছে। এখন হ্যারিদি অর্থাৎ হরমনপ্রীত কৌর ও স্মৃতি সেই দায়িত্ব সামলাচ্ছে। ওরা গোটা দলকে এক জায়গায় এনেছে। আমাদের দলে এমন একটা পরিবেশ রয়েছে যেখানে সকলে নিজের পুরোটা দেবে। জেতার জন্য সবরকম চেষ্টা করবে। আমরা বিশ্বকাপ জিততে চাই। শুধু হ্যারিদি বা স্মৃতির জন্য নয়, মিঠুদি, ঝুলুদি, নীতু ডেভিড ম্যামের জন্য জিততে চাই। এঁরা প্রত্যেকে ভারতের মহিলা ক্রিকেটের জন্য ভীষণই গুরুত্বপুর্ণ।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের