নিজস্ব প্রতিনিধি , হুগলী - আইপ্যাক অফিসে ইডির তল্লাশি ঘিরে রাজ্য রাজনীতিতে তুঙ্গে তরজা। এই ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তুললেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তার অভিযোগ, ভোটের আগে পরিকল্পিতভাবেই বিরোধীদের বাড়িতে ইডি-সিবিআইয়ের হানা দেওয়ার চক্রান্ত করেছিল বিজেপি।
আইপ্যাক অফিসে ইডি হানা রাজ্য রাজনীতিতে কার্যত নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে। শাসক দলের অভিযোগ, দলের সমস্ত প্রার্থীদের তালিকা সহ নির্বাচনের একাধিক গুরুত্বপূর্ণ তথ্য চুরি করার চেষ্টা করছিল। আর এবার সেই সুরেই সুর মেলালেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তিনি বলেন, ' একটা দলের কর্মসূচি রাতের অন্ধকারে চুরি করতে আসবে তাহলে তো সেটা ছিনতাই হবেই। বিজেপির ধান্দা ছিল প্রার্থী তালিকা চুরি করে যারা প্রার্থী হবে তাদের বাড়িতে আবার ইডি সিবিআই দিয়ে হানা দেবে। দিয়ে সাধারণ মানুষকে দেখাবে। আর সেই আশায় মমতা ব্যানার্জী জল ঢেলে দিয়েছে।'
তৃণমূল নেতা আরও বলেন, ' ভোট যত আসবে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সের চাপ ততো বাড়বে। এরা তো মানুষের মন জয় করতে পারে না। মানুষ এদের সঙ্গে নেই। মিথ্যে কথা বলে আর কতদিন চলে। ২০১৪ সাল থেকে মানুষকে মিথ্যে বলে যাচ্ছে আর দেশটাকে বিক্রি করে যাচ্ছে। পুরো কেন্দ্রীয় সরকার আম্বানি গোষ্ঠীর কাছে বিক্রি করে গেছে।'
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের