নিজস্ব প্রতিনিধি , মেলবোর্ন - ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ হওয়া থেকে বাঁচিয়েছেন পেসার জস টাং। দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিয়েছেন। তারই দৌলতে মেলবোর্নে মান বাঁচিয়েছেন বেন স্টোকসরা। ১৫ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতেছে ইংল্যান্ড। ম্যাচ জিতেই জস টাং জানিয়েছেন , একসময় অবসরের কথা ভেবেই ফেলেছিলেন।
সাংবাদিক বৈঠকে ইংলিশ পেসার জানিয়েছেন , "অবসরের কথা ১০০ শতাংশ ভেবেছিলাম। আসলে শরীরের অবস্থা খুব একটা ভাল ছিল না। তাই অবসরের ভাবনা মাথায় এসেছিল। শেষ পর্যন্ত কঠোর পরিশ্রম করে ক্রিকেটে ফিরতে পেরে খুব ভাল লাগছে। এখন ইংল্যান্ডের হয়ে খেলছি। সারা জীবন তো এটাই চেয়েছি। স্বপ্ন এ ভাবেই সফল হয়। বক্সিং ডে-তে ঘুম থেকে ওঠার সময় একটু চিন্তা তো ছিলই। কিন্তু পাঁচ উইকেট নিয়ে অনার্স বোর্ডে নাম তোলা সত্যিই আলাদা অনুভূতি।"
মেলবোর্ন টেস্টের ম্যান অফ দি ম্যাচ বলেছেন, "প্রত্যেকে ভাল খেলেছে। প্রথম দিন মাঠে আসার পরেই বুঝেছিলাম দারুণ একটা ম্যাচ হতে চলেছে। এ ধরণের পরিবেশে খেলেই আমরা অভ্যস্ত। নিজেদের সেরাটা দিয়ে বল করেছি। বলে বৈচিত্র এনেছি। মেলবোর্নে বক্সিং ডে টেস্ট জেতার থেকে ভাল অনুভূতি সত্যিই হয় না। ৯৫ হাজার সমর্থকদের মাঝে খেলার অনুভূতিও দারুণ।"
উল্লেখ্য , প্রথম ইনিংসে ওয়েদারার্ল্ড , মার্নাস লাবুসেন , স্টিভ স্মিথ , মাইকেল নেসের ও স্কট বোল্যান্ডের উইকেট নিয়েছেন। দ্বিতীয় ইনিংসেও তার শিকার লাবুসেন। এছাড়াও উসমান খোয়াজার উইকেট নিয়েছেন তিনি। সব মিলিয়ে ৭ উইকেট নিয়ে মেলবোর্নে ম্যান অফ দি ম্যাচের পুরস্কার জিতেছেন টাং।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের