নিজস্ব প্রতিনিধি , পার্থ - সাত মাস পর মাঠে ফিরে কিছুই করতে পারেননি বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার পিচ বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে পারেননি। বাইরের বলে মারতে গিয়ে কুপার কোনোলীর হাতে ধরা দেন। রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন। তবে আশা ছাড়েননি সমর্থকরা। অনেকেই বলেছেন, কোহলির মত তারকারা ফিরে আসতে পারেন। ঠিক তেমনই ম্যাচ শেষে কিং কোহলির ওপর ভরসা রাখছেন পেসার আর্শদ্বীপ সিং। তার মতে কোহলির মত খেলোয়াড় ফিরে আসতে পারেন। সময়মত সব উত্তর দিয়ে দেবেন তিনি।
ম্যাচ শেষে ভারতীয় পেসার বলেছেন , "ভারতের হয়ে ৩০০-র বেশি ম্যাচ খেলেছে। তাই ছন্দ কথাটা ওর কাছে নেহাতই একটা শব্দ। ও জানে কীভাবে ফিরতে হয়। কোহলির সঙ্গে সাজঘর ভাগ করে নিতে পারা আমার কাছে আশীর্বাদের মতোই। আশা করি এই সিরিজ়ে ও প্রচুর রান করবে। যে ফরম্যাটের কথা আপনারা বলছেন সেই ফরম্যাটেই এতদিন কোহলি দাপট দেখিয়েছে। তাই কোহলি সফলতার দরজা কোথায় সেটা জানে। জানি না এখন ওর মন কী বলছে। সেটা জানার চেষ্টা করব। হয়তো পরের ম্যাচেই সব উত্তর পেয়ে যাবেন।"
শুভমনের প্রশংসা করতে গিয়ে আর্শদ্বীপ বলেছেন , "একদিনের ম্যাচ কমই খেলেছি। তাই টেস্ট ও এক দিনের ক্রিকেটে শুভমনের অধিনায়কত্বের পার্থক্য এখনই ধরতে পারব না। তবে আগের দু’জন বোলারদের অধিনায়ক ছিল। স্বাধীনতা পাওয়া যেত। আজ শুভমনও আমাদের পরিকল্পনা সমর্থন করেছে।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের