নিজস্ব প্রতিনিধি , মুম্বই - মাঠের লড়াইয়ে সৌজন্য নাকি ব্যক্তিগত আক্রোশ বড় সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট মহলে। হার্দিক পাণ্ডিয়া আউট হতেই বড় দাদা ক্রুণালের বুনো উল্লাস দেখে অবাক হয়েছেন অনেক সমর্থকই। যার ফলে মাঠের প্রতিদ্বন্দ্বিতার আড়ালে অন্য এক জটিল সমীকরণের আভাস পাচ্ছে দর্শকেরা।
রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের ঘরের মাঠে খেলতে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আরসিবির দেওয়া ২৪০ রানের বিশাল পাহাড় টপকাতে নেমে মুম্বই যখন রীতিমতো ধুঁকছিল, তখন হাল ধরেন অধিনায়ক হার্দিক। ২১ বলে ঝোড়ো ৪০ রান করে তিনি দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন। কিন্তু এমন সব ও ইনিংসের ১৫তম ওভারে জেকব ডাফির বলে হার্দিক ক্যাচ দিতেই অবিশ্বাস্য কাণ্ড ঘটে।
বোলার না হয়েও জয়ের আনন্দে আত্মহারা হয়ে লাফিয়ে ওঠেন ক্রুণাল পান্ডিয়া। ৪ ওভারে মাত্র ২৬ রান দিয়ে একটি উইকেট নেওয়া ক্রুণাল হয়তো হার্দিকের উইকেট পাননি, কিন্তু ভাইয়ের পতনে তার এমন সেলিব্রেশন দেখে গ্যালারিতে কানাঘুষো শুরু হয়। শেষ পর্যন্ত মুম্বই ২২২ রানেই আটকে যায় ও আরসিবি একপেশে জয় পায়। তবে ম্যাচের পর ক্রুণাল বেশ বাঁকা সুরেই জানান যে, তিনি ভাগ্যবান। দিন শেষে তো একজন পাণ্ডিয়াই জিতবে।
তবে এই লড়াইয়ের নেপথ্যে কি শুধু ক্রিকেট? কান পাতলেই শোনা যাচ্ছে অন্য গুঞ্জন। মাসখানেক আগে ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ের পর থেকেই মাহিকা শর্মার সঙ্গে হার্দিকের প্রেমের খবর চর্চায়। জানা যাচ্ছে, হার্দিকের প্রাক্তন স্ত্রী নাতাশার সঙ্গে ক্রুণালদের পরিবারের সম্পর্ক এখনো অটুট থাকলেও মাহিকাকে মেনে নিতে পারছেন না তারা। হয়তো সেই কারণে গত এক বছর ধরে দুই ভাইয়ের সেই পুরনো মাখামাখি আর দেখা যাচ্ছে না। যা ক্রিকেট প্রেমীদের কাছে আরও চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
ক্রিকেটের পর কি রেসিং ট্র্যাক? ধোনির নতুন অবতারে মুগ্ধ নেটদুনিয়া
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের