নিজস্ব প্রতিনিধি , সেন্ট জেমস পার্ক - সোমবার রাতে রোমাঞ্চকর মুহূর্তের সাক্ষী থাকল নিউক্যাসেলের সেন্ট জেমস পার্ক। লিভারপুলের বিরুদ্ধে শেষ মুহূর্তে ম্যাচ খোয়াল নিউক্যাসেল। বলাবাহুল্য, ১৬ বছরের তরুণের কাছেই পরাস্ত হল তারা। ৩-২ গোলে জয় ছিনিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে বহাল লিভারপুল। পরপর দুটি ম্যাচ জিতে শুরুটা ভালই হল গতবারের চ্যাম্পিয়নদের।
প্রথমার্ধের শুরু থেকেই ম্যাচের দাপট বজায় রাখে লিভারপুল। ফলস্বরূপ ৩৫ মিনিটে এগিয়ে যায় তারা। বক্সের বাইরে থেকে নিচু শটে গোলরক্ষককে নেহাতই দর্শক বানিয়ে রাখলেন গ্র্যাভেনবারক। প্রথমার্ধের সংযুক্তি সময়ে ভ্যান ডাইককে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠের বাইরে যান নিউক্যাসলের গর্ডন। শুরুর এক মিনিটের মধ্যেই লিভারপুলের হয়ে ব্যবধান বাড়ান একিটিকে। সতীর্থের একটি শট প্রতিপক্ষ ডিফেন্ডার ব্লক করে সেই বলে সরাসরি শট নিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন একিটিকে।
এরপর সময় ফেরানো অভিযান শুরু করে নিউক্যাসেল। ৫৭ মিনিটের মাথায় হেড থেকে নিউক্যাসেলের হয়ে ব্যবধান কমান গিমারেস। এরপর ম্যাচের শেষের দিকে ৮৮ মিনিটে সমতা ফেরান ওসুলা। এরপর সংযুক্তি সময়ের শেষ মিনিটে অপ্রত্যাশিত গোলটি আসে ১৬ বছরের তরুণ রিও নাঘুমোয়া। প্রতি আক্রমণ থেকে একটি নিচু বল ফলস দেন সবসলায়। পিছনে অরক্ষিত জায়গায় ছিলেন রিও। সেই বল থেকে সরাসরি শটে গোলরক্ষককে দাঁড় করিয়ে রাখেন রিও। ম্যাচে অনেক সময় নষ্ট হওয়ায় প্রায় অতিরিক্ত ১০ মিনিটের মাথায় গোল করেন তরুণ।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের