নিজস্ব প্রতিনিধি , ম্যানচেস্টার - দেশের হয়ে মাঠ কাঁপানোর পর অবশেষে সিটির হয়ে ছন্দে ফিরলেন এরলিং হ্যাল্যান্ড। বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে নরওয়ের হয়ে একাই পাঁচ গোল করেন। এবার ক্লাবে ফিরেই ঐতিহাসিক ম্যানচেস্টার ডার্বিতে বাজিমাত করলেন। রবিবার ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে পরাস্ত করেন পেপ গার্দিওলার দল। বর্তমানে ৪ ম্যাচে ২ টি জিতে লিগ টেবিলের ৮ নম্বরে ম্যানচেস্টার সিটি।
দুই দলই এদিন মোটের ওপর ভাল ফুটবল খেলেন। ইউনাইটেডও ম্যাচে তাদের হ্রাস ধরে রাখে ঠিকই তবে তফাতটা ছিল গোলের। যেই রাস্তা খুঁজে পায়নি তারা। গত ম্যাচে জিতলেও এদিন সেই একই চিত্র। ম্যাচের ১৮ মিনিটের মাথায় জেরেমি ডোকু একক দক্ষতায় বক্সের ভেতর বল নিয়ে ক্রস রাখেন। উড়ে এসে গোল করেন ফিল ফোডেন।
এরপর দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটের মাথায় হ্যাল্যান্ডের উদ্দেশ্যে থ্রু বল বাড়ালে সেখান থেকে স্কোর করতে ভুল করেননি নরওয়ে তারকা। এরপর এমবুমুর একটি ডিরেক্ট ভলি দুরন্তভাবে বাঁচান ডোনারুমা। এরপর ৬৮ মিনিটের মাথায় প্রতি আক্রমণে গোল করেন হ্যাল্যান্ড। ইউনাইটেডের ডিফেন্স লাইন মাঝমাঠের ওপরে থাকায় তাদের ছাপিয়ে দাঁড়িয়ে থাকেন হ্যাল্যান্ড। সেখানে থ্রু বল পেয়ে নিজেই টেনে গোল করেন তিনি। পুরো ডিফেন্স মাঝমাঠের ওপরে থাকায় নিয়মানুযায়ী অফসাইড দেননি ম্যাচ রেফারি। বর্তমানে ৪ ম্যাচে একটি জিতে লিগ টেবিলের ১৪ নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের