নিজস্ব প্রতিনিধি , লিডস - লিডস ইউনাইটেডের বিরুদ্ধে গুরুত্বপুর্ণ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। এই ম্যাচে ৩ পয়েন্ট আবশ্যক ছিল তাদের। গোল করেছেন অন্তোয়ান সেমেনিও। এই জয়ের জেরেই ৩ পয়েন্ট পেয়ে আর্সেনালের সামান্য পিছিয়ে রয়েছে পেপ গার্দিওলার দল। দলের জন্য কঠিন এক রাতে সেমেনিও তার ১৪তম গোলটি করলেন।
হ্যাল্যান্ডের অভাব থাকলেও তা বুঝতে দেয়নি ম্যানচেস্টার সিটি।উল্টোদিকে ভালই লড়াই চালায় লিডস ইউনাইটেড। ১৩ মিনিট পর খেলা বন্ধ করে দেওয়া হয় যাতে সূর্যাস্তের সময় মুসলিম খেলোয়াড়রা ইফতার করতে পারেন। এর ফলে এল্যান্ড রোডে ব্যঙ্গাত্মক ধ্বনি শুরু হয়, যদিও বড় পর্দায় স্পষ্টভাবে উল্লেখ করা ছিল কেন ম্যাচ স্থগিত করা হয়েছে। এটি একটি অবিশ্বাস্যরকম অস্বস্তিকর পরিবেশ তৈরি করে, বিশেষ করে রমজান পালনকারী রায়ান আইত-নুরি, রায়ান চেরকি, ওমর মারমুশ ও আব্দুকোদির খুসানভের জন্য।
প্রথমার্ধের ইনজুরি টাইমের ১০ সেকেন্ড বাকি থাকতেই সেমেনিওর গোলে এগিয়ে যায় সিটি। অযোগ্য লিড নিয়েও বাজিমাত করলেন রডরিরা।।দ্বিতীয়ার্ধে চেষ্টার পরও আর গোল আসেনি দুই দলের তরফে।ম্যাচে ৭০ শতাংশ বল পজিশন রাখলেও প্রতি আক্রমণে সিটির থেকে বেশি শট নেয় লিডস।
বর্তমানে ২৮ ম্যাচ খেলে ৫৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের। দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে , একই ম্যাচ খেলে ২ পয়েন্ট বেশি নিয়ে প্রথম স্থানে আর্সেনাল। তাই এই জয় সিটির জন্য ছিল মূল্যবান। কারণ , আর্সেনাল ভুল করলে পরের ম্যাচে জয় তুললেই শীর্ষে যাবে হ্যাল্যান্ডরা। তবে সবটাই এখন সময়ের অপেক্ষা।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের